চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচবছর পর অভিনয়ে ফিরছেন নাফিজা জাহান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

২০০৬ সালে চ্যানেল আই-লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে আসেন নাফিজা জাহান। সেই প্রতিযোগিতায় ‘টপ টেন’ হয়েছিলেন তিনি। তার অবস্থান ছিলো সপ্তম। এরপর মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’ নাটকে বিজলী চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই সুহাসিনী!

পেছন ফিরতে হয়নি আর। বিজ্ঞাপন, নাটকে কাজ করে জনপ্রিয়তা পেয়েছিলেন। ২০১২ সাল পর্যন্ত নিয়মিত ছোটপর্দায় দেখা যেত নাফিজাকে। পরে বিয়ে করে একেবারে উড়াল দেন আমেরিকা।

পাঁচ বছর পর গত ১৬ই আগস্ট ঢাকা ফিরেছেন নাফিজা। এরপর থেকেই ঘুরে বেড়াচ্ছেন। দীর্ঘদিনের বন্ধু, সহকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। জনপ্রিয় এই তারকা আবার অভিনয়ে ফিরছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের ফেসবুক লাইভ ‘কথাবার্তা’য় হাজির হয়ে অভিনয়ে ফেরার বিষয়টি জানান নাফিজা।

তিনি বলেন, অভিনয়ের জন্য চিত্রনাট্যও হাতে পেয়েছি। শিডিউল দিয়েছি ১১ ও ১২ সেপ্টেম্বর। নাফিজা বলেন, অলমোস্ট পাঁচবছর পর আবার কাজে ফিরছি। আমি খুবই এক্সাইটেড। আবার একদিকে ভয়ও হচ্ছে।

তিনি আরও বলেন, আগে যখন কাজ করতাম তখন চিত্রনাট্য হাতে পেলে একবার দেখলেই বুঝে যেতাম আমার কাজ বা চরিত্র কেমন। নিজেকে কীভাবে উপস্থাপন করতে হবে। কিন্তু পাঁচবছর বিরতি দিয়ে আবার কাজে ফিরছি। চিত্রনাট্য যখন দেখলাম তখন ভয় হচ্ছিল ভুলে যাবো তো!

Reneta

নাফিজা জাহান অভিনীত নতুন এই নাটকের নাম ‘শেষ দেখার পরে’। সেখানে আরও থাকবেন মীর সাব্বির।

চ্যানেল আই অনলাইনের ফেসবুক লাইভে উপস্থাপনায় ছিলেন নাহিয়ান ইমন। নাফিজার প্রবাস জীবন, সংসারসহ পুরো ‘কতাবার্তা’ অনুষ্ঠানটি দেখুন ভিডিওতে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কথাবার্তাচ্যানেল আই অনলাইনলাক্স তারকালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT