চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বে পরিবর্তন, দিলীপের জায়গায় সুকান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২১
এইচটি বাংলা
A A
বিজেপি পশ্চিমবঙ্গের নতুন নেতা সুকান্ত মজুমদার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বে এসেছে পরিবর্তন। সোমবার রাতে দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে নতুন রাজ্য সভাপতি করা হয়েছে।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার কলকাতায় গিয়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, শুধু উত্তরবঙ্গ নয়, গোটা পশ্চিমবঙ্গেই দলের সংগঠন মজবুত করাই তার লক্ষ্য।

তিনি এমন একসময়ে রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন যখন দল ভাঙতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের হাতে চলে গিয়েছে বাবুল সুপ্রিয়। এই বিষয়ে তিনি বলেন, ‘‌বাবুল সুপ্রিয় দলে থাকলে ভাল হতো।’‌

নতুন রাজ্য সভাপতি বাবুল সম্পর্কে এই মন্তব্য করলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, বাবুল জননেতা নয়। তাই দলের কোনও ক্ষতি হবে না। সুতরাং এখনই পরস্পরবিরোধী মত সামনে চলে এলো।

দিলীপ ঘোষের কার্যকালের মেয়াদ বাকি ছিল আরও একবছর তিন মাস। ২০২০ সালের জানুয়ারি মাসে দ্বিতীয়বারের জন্য রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হন দিলীপ ঘোষ। তার মেয়াদ ছিল আগামী বছর ডিসেম্বর মাস পর্যন্ত। কিন্তু হঠাৎই দিলীপ ঘোষকে সেই পদ থেকে সরিয়ে, সেই জায়গায় আনা হয় সুকান্ত মজুমদারকে। এই বিষয়ে অবশ্য দিলীপ ঘোষের সাফাই, ‘‌নাড্ডাজিকে বলেছিলাম নতুনদের তুলে আনা হোক। পার্টি একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। এবার নতুন নেতৃত্ব আসুক।’‌

আর ভাঙা সংগঠনে নতুন দায়িত্ব পেয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‌দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময়ই বিজেপি এই রাজ্যে সবথেকে বেশি রাজনৈতিকভাবে শক্তিশালী হয়েছে। বিজেপির আদর্শ মেনে সংগঠনকে আরও মজবুত করাই আমার প্রথম লক্ষ্য। তাই তার ও দলের বাকি নেতাদের পরামর্শ প্রয়োজনে পাথেয় করব। কর্মীদের কাছে হাতজোড় করে বলছি, আমরা আপনাদের পাশে রয়েছি।’‌

ট্যাগ: বাবুল সুপ্রিয়বিজেপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃতীয় মেয়াদে আবারও ক্ষমতার কাছাকাছি জাস্টিন ট্রুডো

পরবর্তী

রাজনীতিতে যোগ দেননি, এজন্যই কি সোনুর ঘরে তল্লাশি?

পরবর্তী

রাজনীতিতে যোগ দেননি, এজন্যই কি সোনুর ঘরে তল্লাশি?

জনসমাগমে মানুষজন মাস্ক পরে করোনার সতর্কতা অবলম্বন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু প্রায় ৭ লাখ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT