চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুশান্তের মৃত্যুতে বাঙালি নারীদের জড়ানোটা রুচিহীন: বাবুল সুপ্রিয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২০
বিনোদন
A A

সুশান্তের মৃত্যুর ঘটনার সাথে রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে যাওয়ায় তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাগাতার ট্রলিং চলছে। শুধু তাই নয়, সব বাঙালি মেয়েই ‘বিশ্বাসঘাতক’ ও ‘বিপদজনক’, এমন মন্তব্যও করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে নিন্দা জানিয়ে বিজেপি সাংসদ, গায়ক ও অভিনেতা বাবুল সুপ্রিয় কথা বলেছেন এক সাক্ষাৎকারে।

আপনার অনেক রাজনৈতিক সহকর্মীই সুশান্তের ঘটনায় তাদের বক্তব্য জানিয়েছেন। এই ঘটনা নিয়ে আপনি জেনেছেন কীভাবে?
অন্যদের মতোই মিডিয়া থেকে জেনেছি। তার মৃত্যু সবাইকে চমকে দিয়েছে। ছোট শহর থেকে আসা হাসিখুশি মানুষ ছিলেন তিনি। বলিউডে যায়গা করে নিয়েছিলেন। তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না। কিন্তু আমি মনে করি তার আত্মহত্যা করার পেছনে কোনো যুক্তি ছিল না। তার কাছের বন্ধুরা কেন তার মানসিক অবস্থা জানলো না? স্বজনপোষণ নিয়ে বিতর্ক করার যুক্তি আছে কিন্তু এটা এই ঘটনার মোড় অন্য দিকে ঘুরিয়ে দিচ্ছে। অনেক প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। সিবিআই তদন্তভার নেয়ায় আমি খুশি।

এই ঘটনায় বাঙালি নারীদের সম্পর্কে কটু কথা ছড়ানো হচ্ছে, লোভী এবং সুযোগ সন্ধানী বলা হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কী?
খুবই দুর্ভাগ্যজনক এবং রুচিহীনতা! এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ। এই ঘটনার সাথে বাঙালি নারীদের জড়ানো হচ্ছে কেন? সম্পর্কটা কী? কেন এই ধারণা থেকে বের হতে পারছে না মানুষ? মনোযোগটা রাখা উচিত সুশান্তের মৃত্যুর সাথে জড়িত অপরাধমূলক কর্মকাণ্ডগুলোর দিকে। সুপার ট্যালেন্টেড আলিয়া ভাটকে ট্রল করা হলো মহেশ ভাট ও মুকেশ ভাটের অপ্রয়োজনীয় মন্তব্যের কারণে। মহেশ ভাটের কোনো প্রয়োজনই ছিল না পারভিন ববির সঙ্গে সুশান্তের তুলনা করার। তারা যদি সব জানতেনই তাহলে সাহায্য করলেন না কেন সুশান্তকে? সুশান্ত যদি বলিউডের কারও সন্তান হতো তাহলে কি সাহায্য করতেন? এখান থেকেই স্বজনপোষণের বিতর্ক তৈরি হয়।

বিতর্ক জরুরী, তবে এক্ষেত্রে আসল ঘটনা থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে। বলিউডে স্বজনপোষণ আছে অন্যান্য কর্পোরেট দুনিয়ার মতোই। কিন্তু মেধাবীরা তার যায়গা করে নেবেই শাহরুখ খান, অক্ষয় কুমার, রণবীর সিং এর মতো, অথবা আলিয়া ভাট ও কারিনা কাপুরের মতো। বলিউড মেধার পেছনে বিনিয়োগ করে। তারকাদের সন্তানরা সহজেই সিনেমায় যায়গা পেয়ে যায় এটা সত্যি, কিন্তু শুধু মাত্র মেধা থাকলেই টিকে থাকতে পারে।

প্রযোজক এবং অভিনেতাদের বয়কট করার কথা বলা হচ্ছে। তাদের অনেকেই আপনার সহকর্মী। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী?
বয়কট হ্যাশট্যাগে আমি বিশ্বাসী নই। প্রমাণিত হওয়ার আগে সবাই নির্দোষ। সিবিআই তদন্ত করছে এখন, তাই এটা স্বজনপোষণ, মানসিক স্বাস্থ্যের সমস্যা নাকি অন্য কিছু তা দেখার জন্য অপেক্ষা করা উচিত।

-টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারবলিউডবাবুল সুপ্রিয়রণবীর সিংরিয়া চক্রবর্তীলিড বিনোদনশাহরুখ খানসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT