চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাষা দিবসে ‘বঙ্গসম্মান’ পেলেন যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের একঝাঁক তারকাকে ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মাননায় ভূষিত করেছে।

আনন্দবাজার লিখেছে, সংগীতে অনন্য অবদানের জন্য ‘বঙ্গবিভূষণ’ পেয়েছে শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, ও বাবুল সুপ্রিয়। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে চিত্রকর গণেশচন্দ্র হালুই ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়েরও।

অন্যদিকে, বঙ্গভূষণ সম্মাননা পেয়েছেন সিনেমার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া গায়ক মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, কার্তিক দাস বাউল ও অদিতি মুন্সীকেও বঙ্গভূষণ সম্মাননা দেওয়া হয়েছে।

তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শনিবার। সম্মাননা পাওয়ার পর ট্রফি ও মানপত্র হাতে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়ে গায়িকা ইমন চৌধুরী লিখেছেন, “ধন্যবাদ দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) রাজ্যের সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্যে। আমি আজীবন কৃতজ্ঞ থাকব। সংগীতের পথেই থাকব।”

নচিকেতার গানের সঙ্গে দুই বাংলার শ্রোতাদের পরিচয় নব্বই দশক থেকে। এখনো তাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পাওয়া যায়। গানে মনোময় ভট্টাচার্যের প্রায় তিন দশকের ক্যারিয়ার। মূলত রবীন্দ্রসংগীত ও বাংলা আধুনিক গানের জগতে অন্যতম নাম মনোময়। আর বাংলা সিনেমার জগতে রূপঙ্করের রয়েছে বেশ কিছু জনপ্রিয় গান।

অদিতি মুন্সীর যাত্রা শুরু হয়েছিল একটি রিয়্যালিটি শো থেকে। এবার বঙ্গভূষণ সম্মান পেলেন এই কীর্তন শিল্পী অদিতি। বাংলা আধুনিক গানের অন্যতম নাম রাঘব চট্টোপাধ্যায়। এবার এই গায়ক বঙ্গসম্মান পেলেন।

Reneta

পরমব্রত চট্টোপাধ্যায় প্রায় তিন দশক ধরে বাংলা সিনেমা-সিরিজের অভিনয় করছেন, এর পাশাপাশি মুম্বাইয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘বঙ্গবিভূষণ’‘বঙ্গভূষণ’আন্তর্জাতিক মাতৃভাষা দিবসইমন চক্রবর্তীনচিকেতা চক্রবর্তীপরমব্রত চট্টোপাধ্যায়বাবুল সুপ্রিয়লোপামুদ্রা মিত্রশিবাজী চট্টোপাধ্যায়শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

তিউনিসিয়ার নতুন কোচ অভিজ্ঞ হার্ভে রেনার্ড

জুন ১৬, ২০২৬

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৬, ২০২৬

লিভ্রামেন্টোর বিশ্বকাপ শেষ, ট্রেভহ চালোবাহকে ডাকল ইংল্যান্ড

জুন ১৬, ২০২৬

বুদ্ধিজীবী কারা?

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সাক্ষাৎ

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT