রাজনীতি

পল্টন থানার ৩ মামলায় ফখরুলের জামিন নামঞ্জুর

পল্টন থানার ৩ মামলায় ফখরুলের জামিন নামঞ্জুর

পল্টন থানায় করা নাশকতার ৩টি মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল ইসলাম মোল্লা জামিন নামঞ্জুর করেন।

গত ২০ মে একই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করেন আদালত। ওই দিনের আদেশে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়।

৪, ৫ ও ৭ জানুয়ারি পল্টন থানার দায়ের হওয়া নাশকতার ৩ মামলায় ২০ মে মির্জা ফখরুলকে ঢাকা মহানগর আদালতে হাজির করা হয়। পুলিশ ওই তিন মামলায় ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করে। আর আসামিপক্ষ জামিন আবেদন জানালে এ নিয়ে শুনানি হয়।

শুনানি শেষে আদালত রিমান্ড এবং জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গত ১৬ এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পল্টন থানায় গাড়ি পোড়ানোর একটি মামলায় ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।

বিষয়:আদালত বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…