চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা উঠলো এসডিজিস সম্মেলনের

তারিকুল ইসলাম মাসুম তারিকুল ইসলাম মাসুম
১১:০৩ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

জাতিসংঘে পর্দা উঠল টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজিস সম্মেলনের। উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ দিনের এই সম্মেলনে সব পর্যায়ের দারিদ্র বিমোচন, ক্ষুধা নিরসন, স্বাস্থ্য সেবা, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নসহ ১৭টি কর্ম পরিকল্পনা চূড়ান্ত করবে বিশ্ব নেতারা।

বাস্তবায়নে সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্ব আরোপ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জাতিসংঘের গুডইউল এম্বসেডর সাকিরা এবং এঞ্জেলিক কিৎজোর গান দিয়ে শুরু হয় এসডিজিস সম্মেলন। 

জাতিসংঘের ২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষমাত্রা বিষয়ক শীর্ষ সম্মেলন। শুরুতেই সারা বিশ্বের নির্যাতিত শিশুদের কথা তুলে ধরে বিশ্ব নেতাদের এসব শিশুদের পাশে দাঁড়ানোর আহবান জানান নোবেল লরিয়েট মালালা ইউসুফ জাই। সস্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেন অধিবেশনে। বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র নির্বাচিত সরকার প্রধান যিনি ২০০০ সালে এমডিজি এবং ২০১৫ তে এসডিজি শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন।

এই সম্মেলনের কো-চেয়ার ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লেকি রাসমুসেন বলেন, এমডিজি অর্জনে যে লক্ষ্য দিয়েছে তার পথ ধরে নুতন লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। এখন থেকে আগামী ১৫ বছরের জন্য লক্ষ্য নির্ধারণ করলে পৃথিবীকে এগিয়ে যাবে। 

অনুষ্ঠানের অন্য কো-চেয়ার উগান্ডার প্রেসিডেন্ট জুয়েরি মুসেভিনি  বলেন, মানুষের জীবনমান উন্নয়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সন্ত্রাসবাদ, চরমপন্থা বন্ধ করতে হবে বলে সব দেশের প্রতি আহবান জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এজেন্ডো শান্তি ও সহযোগীতার জন্য সবার অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জানাতে বলেন বান কি মুন। 

আগামী ৩ দিনে এসডিজি বাস্তবায়নের নানা দিক নিয়ে বিভিন্ন প্ল্যানারী সেশনে আলোচনা হবে। উদ্বোধনী দিনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধান বক্তৃতা করেন।

ট্যাগ: জাতিসংঘ সাধারণ অধিবেশনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়াকে ছাড়া বাঁচবে না শাকিব (ভিডিও)

পরবর্তী

ছায়া মন্ত্রিসভার সদস্য হচ্ছেন টিউলিপ

পরবর্তী

ছায়া মন্ত্রিসভার সদস্য হচ্ছেন টিউলিপ

ছায়া মন্ত্রিসভার সদস্য হচ্ছেন টিউলিপ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT