চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষার প্রশ্নফাঁসকারীদের বিরুদ্ধে র‍্যাবের কঠোর পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৯
অপরাধ
A A

এসএসসি পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সাইবার পেট্রোলিং এবং আন্ডারকভার অপারেশন চলমান রয়েছে জানিয়ে র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন প্রশ্নফাঁসের মতো অপকর্ম করে পার পাওয়া খুব কঠিন হবে।

তিনি বলেন, প্রশ্নফাঁস রোধে ইতোমধ্যে কাজ শুরু করেছে র‍্যাব, ২-১ দিনের মধ্যেই যার ফলাফল দেখা যাবে।

বুধবার রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীটির মহাপরিচালক এসব কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, যে কোন সরকারি পরীক্ষা এলেই প্রশ্নপত্র ফাঁসের মতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ধরনের অপচেষ্টা রোধে সরকার গৃহীত নানা পদক্ষেপের সঙ্গে র‍্যাবও যুক্ত হয়। সকলের সার্বিক তৎপরতায় গতবছর এ হুমকি নাস্যাৎ করতে পেরেছি। এবারো এ সংগ্রামে আমরা সামনে থাকবো।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, গতবছর কয়েকজন শিক্ষককে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে আমরা শিক্ষক প্রতিনিধি বলে মনে করিনা। আশা করব এ ধরনের অপকর্মে শিক্ষকরা জড়িত হবেন না।

কোন ছাত্র-ছাত্রীও প্রশ্নফাঁসের পেছনে দৌঁড়াদৌঁড়ি করবেন না। গতবছরের মতো এবারো এ ধরনের অপপ্রয়াস দেখলে শিক্ষার্থীদের গ্রেফতার করা হবে। এর ফলে নবীন বয়সেই কারো ক্যারিয়ার ধ্বংস হয়ে যাক আমরা চাইনা।

Reneta

গতবছর প্রশ্নফাঁসের বিরোধী অভিযানে সারাদেশে ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবারো এ ধরনের সংশ্লিষ্টতায় গ্রেফতার করা হবে। তাই শত প্রলোভনের মধ্যেও অভিভাবক, ছাত্র ও শিক্ষকদেরকে সযত্নে এ ধরনের অপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

র‍্যাব প্রধান বলেন, র‍্যাবের নিজস্ব গোয়েন্দা সংস্থার পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তথ্য সংগ্রহ করে তৎপর রয়েছে। প্রত্যেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ে র‍্যাবের সক্ষমতা রয়েছে।

গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সাইবার পেট্রোলিং ও আন্ডারকভার অপারেশন চলমান রয়েছে। পরীক্ষার সময় হল পরিদর্শনে র‍্যাবের অফিসাররা যাবেন। সেখানে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলবেন। এ ধরনের তথ্য থাকলে আমাদের জানাবেন, যেন শুরুতেই সমূলে উৎপাটন করতে পারি।

অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্নফাঁসের নামে প্রতারণা করে টাকা নিয়ে যায়। এটাও এক ধরনের জঘন্য অপরাধ, যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাব ইতোমধ্যে কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, আমাদের তৎপরতা বলবৎ রয়েছে,  ২-১ দিনের মধ্যে এর ফলাফল দেখতে পাবেন। এ ধরনের অপকর্ম করে পার পাওয়া খুব কঠিন হয়ে যাবে, আই ক্যান চ্যালেঞ্জ।

কোচিং সেন্টার বন্ধ রয়েছে, তারপরেও শহরের অলিতে গলিতে কোচিং বন্ধ রেখেও কেউ অপকর্ম করে কি না, র‍্যাবের নজরদারী থাকবে। আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে যাব এবং ব্যবস্থা নিব।

অনেক অপরাধ থেকেই বাংলাদেশ মুক্ত হয়েছে। সকলের সার্বিক প্রচেষ্টায় প্রশ্নফাঁসের মতো জঘন্য অপরাধ বিলুপ্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন র‍্যাব প্রধান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসি প্রশ্নপত্র ফাঁসবেনজীর আহমেদর‌্যাব ডিজিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার ইনিয়েস্তার পথে রোবেনও?

পরবর্তী

নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি বিএনপির

পরবর্তী

নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি বিএনপির

৩ ফেব্রুয়ারি এফডিসিতে শেষ হচ্ছে তারকাদের লড়াই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT