চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুদামে আগুন: তদন্ত কাজ শুরু

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
১০:২৭ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
স্বাস্থ্য
A A

মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুদামে লাগা আগুনে জন্মনিয়ন্ত্রণের অন্যতম উপকরণ ৫০ লাখ ইনজেকশন ও কপাটি পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আপদকালীন ৩ মাসের মজুদ থাকায় মাঠ পর্যায়ে বড় ধরণের সমস্যা হবে না। আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি।

শনিবার রাতে আগুনের ঘটনা ঘটে রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুদামে। একে বড় ধরণের অগ্নিকাণ্ড বলছে আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল।

ঐ গুদাম থেকে দেশের ২১টি আঞ্চলিক অফিসে পরিবার পরিকল্পনার জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন ওষুধ, হ্যান্ড গ্লোভস এবং অন্যান্য উপকরণ পাঠানো হতো। এর মধ্যে ৩৮ রকমের ওষুধ, হ্যান্ডগ্লোভস ছাড়াও একশ আট ধরণের উপকরণ সম্পূর্ণ পুড়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। তবে অগ্নিকাণ্ডের পেছনে কোন দ্বন্দ্ব কাজ করছে কি না তাও তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এছাড়াও ফায়ার ব্রিগেডের পাঁচ সদস্যের কমিটি তদন্ত করছে। তবে শর্ট সার্কিট আগুনের কারণ নয় বলে আপাতত মনে করছে তারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

https://www.youtube.com/watch?v=-E7WPWXlNI4&feature=youtu.be

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনপরিবার পরিকল্পনা অধিদপ্তরমহাখালী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহোর নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT