চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরাজিতদের ফুল দিয়ে শুভেচ্ছা, শপথ নিলেন নির্বাচিত শিল্পীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ৬টায় (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শপথ গ্রহণ করেন তারা।

নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ। এরপর নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান টিভি পর্দার প্রযোজক এসোসিয়েশন, মেকাপ আর্টিস্ট এসোসিয়েশন, শুটিং হাউজ এসোসিয়েশন, নাট্যকার সংঘ, ক্যামেরাম্যান এসোসিয়েশন, টিভি মিডিয়া প্রোডাকশন এসোসিয়েশন, শুটিং ইউনিট মাইক্রোবাস এসোসিয়েশনের সদস্যরা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অনেক সিনিয়র শিল্পী, নির্মাতা ও প্রযোজকেরা। শপথ গ্রহণের আগে মোমবাতি প্রজ্বলন করেন নবনির্বাচিতরা। পরে একুশে পদকপ্রাপ্ত দুই অভিনেতা আফজাল হোসেন ও মাসুম আজিজকে সংবর্ধনা প্রদান করা হয়।

Banglabid

২০২২-২৫ মেয়াদের অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবীব নাসিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা রওনক হাসান।

শপথ গ্রহণ শেষে নির্বাচনে পরাজিত শিল্পীদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নির্বাচিত সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ২১ জন নির্বাচনে জয়ী হলেও আসলে কেউ হারেননি। আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয় অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। এ বছর মোট ভোটার সংখ্যা ছিলেন ৭৫২ জন। এরমধ্যে ভোট পড়ে ৬৪২টি, তার থেকে ৫৮টি ভোট বাতিল হয়ে যায়।

Reneta

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও এবারের নির্বাচনে সহ-সভাপতির তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু খাদেম। অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য ৭টি পদের জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনুন নাহার পুতুলআশরাফুল আশীষতানভীর মাসুদমাজনুন মিজানলিড বিনোদনশামস সুমনশিল্পী সংঘসূচনা সিকদার
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই যোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবার গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৬

কোন শোরগোল ছাড়াই ধারে লিভারপুলে চলে যাচ্ছেন বার্সার এই অধিনায়ক

আগস্ট ৮, ২০২৬

বিশ্বজুড়ে ডেঙ্গুর ঝুঁকিতে ৬১০ কোটির বেশি মানুষ

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT