ভিয়েনার হোটেলে আবারোতে ইরান ও ছয় জাতির মধ্যে চলমান পরমাণু আলোচনায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে চলমান পরমাণু আলোচনার টেবিলে সবকিছু রয়েছে এখন সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত সময়।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন।
৯০ মিনিটের আলোচনার পর টুইটার বার্তায় কেরি জানান, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর আলোচনায় এখনো জটিল কিছু সমস্যা রয়ে গেছে।
এ ছাড়া অবশিষ্ট মতপার্থক্য দূর করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ভিয়েনোর হোটেলে আবারো আলোচনা শুরু করবেন জাওয়াদ জারিফ।
আলোচনায় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মজিদ তাখতে রাভানচি এবং রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উইন্ডি শেরম্যান বৈঠক উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে আরো যোগ দিয়েছেন, ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এবং মার্কিন জ্বালানিমন্ত্রী আনের্স্ট মোনিস।







