ফুটবল

পরবর্তী রাউন্ডে ম্যানইউ, চেলসি ও আর্সেনাল

পরবর্তী রাউন্ডে ম্যানইউ, চেলসি ও আর্সেনাল

চলতি সপ্তাহে ইপিএলে লিগের কোনও ম্যাচ ছিল না। অন্য একটি টুর্নামেন্টের জন্য তৈরি হয়েছে বড় দলগুলো। অর্থাৎ এফএ কাপের তৃতীয় রাউন্ড তথা নকআউট পর্বের জন্য।

প্রথম ধাপ পেরোতেতে খুব একটা অসুবিধা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং আর্সেনালের। শনিবার এই তিন দলই মাঠে নেমেছিল এবং জয় নিয়ে মাঠ ছেড়েছে।

ঘরের মাঠে ম্যানইউ’র সামনে ছিল রিডিং এবং চেলসির সামনে ছিল ঐতিহ্যশালী নটিংহ্যাম ফরেস্ট। অন্যদিকে আর্সেনালের সামনে ছিল ব্ল্যাকপুল।

ঘরের মাঠে প্রথমার্ধে করা হুয়ান মাতা এবং রোমেলু লুকাকুর গোলে ২-০তে জয় তুলে নেয় ম্যানইউ। ম্যাচে ৬০ শতাংশ বল পজেশন থাকলেও, গোল করতে পারেনি অ্যাওয়ে দল।

চেলসিও জিতেছে ২-০ গোলে। দলের হয়ে জোড়া গোল করেন স্প্যানিশ তারকা আলভারো মোরাতা। তবে তার জন্য দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় সমর্থকদের।

অ্যাওয়ে ম্যাচে অবশ্য প্রথম এগারোর বেশ কয়েক তারকাকে বাদ রেখেই দল সাজিয়েছিলেন আর্সেনাল কোচ উনাই এমেরি। সুযোগের সদ্ব্যবহার করেন তরুণ খেলোয়াড়রা। উইলকের প্রথমার্ধে করা জোড়া গোল এবং দ্বিতীয়ার্ধে ইয়োবির গোলে ৩-০তে ম্যাচে জয় তুলে নেয় তারা।

বিষয়:আর্সেনাল এফএ কাপ চেলসি ম্যানইউ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…