জনপদ

পরকীয়া প্রেমিককে গলা কেটে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ২

প্রতিহিংসার ঘটনায় পুড়ে যাওয়া মৃতদেহের ছবি, গ্রেপ্তার দুই আসামি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিহিংসার ঘটনায় পুড়ে যাওয়া মৃতদেহের ছবি, গ্রেপ্তার দুই আসামি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বগুড়ার দুপঁচাচিয়ার বড়কোলা মাঠে সেলিম প্রামাণিক নামের এক ব্যক্তিকে গলা কেটে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো: নিহত সেলিম প্রামাণিক (৩২) এর স্ত্রী রুপালী বেগম এবং তার শ্বশুর আব্দুর রহমান।

শনিবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া।

এসময় তিনি জানান: পরকীয়া প্রেমের কারণে খুন করা হয় সেলিম প্রামাণিককে। খুনের অভিযোগে রুপালী বেগম এবং তার বাবা আব্দুর রহমান নামের দু’জনকে আটক করা হয়েছে।

আসামিদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার জানান: রুপালী বেগমের স্বামী বিদেশে থাকায় সে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে নিহত সেলিমের সাথে। এরপর সেলিম রুপালীকে বিয়ে করার জন্য চাপ দেয়। এতে রুপালী রাজি না হওয়ায় তাদের আপত্তিকর গোপন ভিডিও তার স্বামীর কাছে পাঠায় সেলিম। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পনা মতো ভাড়াটে খুনি দিয়ে ৪ ফেব্রুয়ারি সেলিমকে খুন করায় রুপালী।

নিহত সেলিমের বাড়ি বগুড়ার দুপঁচাচিয়া গ্রামের খিদিরপাড়া গ্রামে। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

বিষয়:পরকীয়া পুড়িয়ে হত্যা বগুড়া হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…