রাজবাড়ীর কালুখালি হরিণবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় চার নারী ও এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১ জন।
শুক্রবার রাতে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার মধ্যে রয়েছে রাজু নামের এক শিশু, হালিমা বেগম এবং ফরিদা বেগম।
বাকিদের
উদ্ধার করতে শনিবার সকাল কাজ শুরু করে রাজশাহী থেকে আসা ডুবুরি দল। এদিন আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
পাংশা উপজেলার ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন উদ্ধার অভিযান পরিচালনা করছে।








