বাংলাদেশ

পদ্মায় নিখোঁজ ৩ জনের মৃতদেহ উদ্ধার

পদ্মায় নিখোঁজ ৩ জনের মৃতদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালীর পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৬ যাত্রীর মধ্যে হরিণবাড়িয়া এলাকা থেকে দুই নারী ও এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার মধ্যে রয়েছে রাজু নামের এক শিশু, হালিমা বেগম এবং ফরিদা বেগম।

বাকিদের উদ্ধার করতে শনিবার সকাল কাজ শুরু করেছেন রাজশাহী থেকে আসা ডুবুরি দল। পাংশা উপজেলার ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বিষয়:রাজবাড়ি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…