আন্তর্জাতিক

পদত্যাগ করছেন লেবার পার্টির অর্ধেক শীর্ষ নেতা

পদত্যাগ করছেন লেবার পার্টির অর্ধেক শীর্ষ নেতা

ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন পার্টির ভেতরেই অনাস্থার মুখে পড়েছেন। দলের ভেতরে তার বিরোধীরা সক্রিয় হয়ে উঠেছেন।

করবিন যদি আস্থা ভোট উপেক্ষা করেন কিংবা ভোটে হেরে গিয়েও যদি পদত্যাগ না করেন, তাহলে প্রায় অর্ধেক ছায়ামন্ত্রীই পদত্যাগ করতে পারেন।

ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকার প্রশ্নে ‘লিভ’ পক্ষ জয়ী হওয়ায় দেশটির রাজনৈতিক দলগুলোর নেতৃত্বও হুমকির মুখে পড়েছে। মন্ত্রীদের পদত্যাগে প্ররোচিত করার অভিযোগে বৃহস্পতিবার এক রাতের মধ্যেই মন্ত্রিসভা থেকে ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে বরখাস্ত করেন লেবার নেতা জেরেমি করবিন।

ওই ঘটনার প্রেক্ষিতেই মূলত ইইউতে ব্রিটেনের থাকা, না থাকার প্রশ্নে আয়োজিত গণভোটে রিমেইন ভোটের পক্ষে নিষ্প্রভ প্রচারণার জন্য অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন করবিন।

ইউরোপীয় ইউনিয়নে থাকতে না পারার ব্যর্থতায় করবিনের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনে উদ্যোগী ছিলেন হিলারি। ছাঁটাইয়ের কারণ হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ, করবিন আস্থা ভোট এড়িয়ে যেতে চাইলে মন্ত্রীরা যেন পদতাগ করেন, সে ব্যাপারে তিনি দলের ভেতরে উসকানি দিচ্ছিলেন।

বিষয়:ইইউ ব্রিটেনে গণভোট ব্রেক্সিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…