চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পতাকা বৈঠক: সীমান্তে সেনা সমাবেশের ব্যাখ্যা চেয়েছে বিজিবি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:৩৪ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
রোহিঙ্গা

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সেনা সমাবেশকে নিয়মিত টহলের অংশ বলে দাবি করেছে মিয়ানমার। একইসঙ্গে সীমান্তে কোন ধরনের গুলি করার কথা অস্বীকার করেছে তারা।

শুক্রবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের শুন্যরেখায় বিজিবি-বিজিপির ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে কোন ধরনের যোগাযোগ ছাড়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কেন সীমান্তে সেনা সমাবেশ এবং সামরিক সরঞ্জাম কেন আনা হয়েছে তা জানতে চায় বিজিবি। এর জবাবে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারা এসব কথা বলেন।

বৈঠক শেষে লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান: শুন্যরেখায় অবস্থান করা রোহিঙ্গাদের আবারো তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নেয়ার আশ্বাস দিয়েছে মিয়ানমার।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের শূন্যরেখার মৈত্রী সেতুসংলগ্ন পয়েন্টে বাংলাদেশের অভ্যন্তরে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে বাংলাদেশের ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান। মিয়ানমারের ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ১ নং ব্যাটালিয়ানের অধিনায়ক অং সু।

মঞ্জুরুল হাসান খান বলেন: আমরা মিয়ানমারের কাছে সীমান্তে সৈন্য সমাবেশ, গুলি বর্ষনের ঘটনার ব্যাখা দাবি করি। এসময় তারা গুলি বর্ষণের ঘটনাটি অস্বীকার করে। আর সৈন্য সমাবেশের বিষয়টি নিয়মিত টহল আর রুটিনের কাজ বলে জানান।  সেই সাথে ঘুমধুম সীমান্তের শুন্যরেখায় থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আশ্বাসও দেন।

Reneta

‘এ ছাড়া বৈঠকে দু দেশের সীমান্তে বন্ধুত্বপূর্ণ অবস্থা বজায় রাখাসহ সীমান্ত চোরাচালান বন্ধের বিষয়ে আলোচনা হয়। এছাড়া সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৈঠকে আলোচনা করা হয়।’

তারপরও সীমান্তে যে কোন ধরণের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান লে. কর্নেল মঞ্জুরুল।

এর আগে সীমান্তে উত্তেজনা সৃষ্টির কারণে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ-মিয়ানমারমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফ্রান্সের বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে হার্ভার্ডে কোর্স করছেন কামাভিঙ্গা

জুন ৭, ২০২৬

নবনির্বাচিত সভাপতি তামিমকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

জুন ৭, ২০২৬

স্ত্রী পালালো প্রেমিকের সঙ্গে, প্রতিশোধে সেই প্রেমিকের স্ত্রীকে বিয়ে

জুন ৭, ২০২৬

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT