চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নয়া’ মালিঙ্গার ভয়ঙ্কর স্পেল নেট দুনিয়ায় ভাইরাল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সেই স্লিং বোলিং অ্যাকশন, ভয়ঙ্কর সব ইয়র্কার। যেন তরুণ বয়সের লাসিথ মালিঙ্গা! মাথিসা পাথিরানা নামের ১৭ বছর বয়সী এক লঙ্কান কিশোর বোলিং অ্যাকশন দিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দিলেন স্বদেশি কিংবদন্তি পেসারকেই। কলেজ ক্রিকেটে তার ভয়ঙ্কর এক স্পেল সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল।

ব্যতিক্রমধর্মী স্লিং অ্যাকশন দিয়ে ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন মালিঙ্গা। তার দারুণসব রকেট গতির ইয়র্কারে কাঁপেননি এমন ব্যাটসম্যান কমই আছে! সীমিত ওভারের ক্রিকেটে কিংবদন্তি পেসারদের একজন হয়েছেন মালিঙ্গা।

ক্যারিয়ার শেষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মালিঙ্গা। টেস্ট ছেড়েছেন অনেক আগেই। ওয়ানডেও ছেড়েছেন চলতি বছর। কেবল খেলছেন টি-টুয়েন্টি। সেটাও শেষের পথে। তাই মালিঙ্গার যোগ্য বিকল্পের খোঁজে মরিয়া শ্রীলঙ্কান ক্রিকেট।

এমন সময়েই নজর কেড়েছেন মাথিসা পাথিরানা। ট্রিনিটি কলেজের হয়ে অভিষেক ম্যাচেই তার এক আগুন ঝরানো স্পেল মনে করিয়ে দিয়েছে মালিঙ্গার কথা। মাত্র ৭ রানে ৬ উইকেট নিয়ে তিনি ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। এরমধ্যে দুই উইকেট পেয়েছেন ইয়র্কারে।

ওই ম্যাচের আগেই অবশ্য শ্রীলঙ্কান অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন মাথিসা। তারমধ্যে এমন তোপ দাগানো স্পেল আগ্রহের কেন্দ্রে নিয়ে গেছে তরুণ গতি-বোলারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাসিথ মালিঙ্গালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলনে ইমপ্রেসের ‘মানুষের বাগান’

জুলাই ৫, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে চিড়িয়াখানায় গেল সার্কাসের হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই ৫, ২০২৬

নেইমার আজ কখন মাঠে নামবেন?

জুলাই ৫, ২০২৬
ছবি: পিএমও

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT