চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লারা বলছেন, রশিদ উইকেট শিকারি বোলার নন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সানরাইজার্স হায়দরাবাদ থেকে চলতি মৌসুমে গুজরাট টাইটান্সে এসে বোলিং ঝলক দেখিয়ে চলছেন রশিদ খান। শনিবার কলকাতার বিপক্ষে ২২ রানে ২ উইকেট তুলে চতুর্থ বিদেশি হিসেবে আইপিএলে শততম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। এমন সময় আফগান লেগি উইকেট শিকারি বোলার নন বলে মন্তব্য করেছেন হায়দরাবাদের ব্যাটিং কোচ ব্রায়ান লারা।

‘রশিদ ছাড়াই আমাদের দল ভালো করছে। তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সে খুব একটা উইকেট শিকারি ছিল না। প্রতিপক্ষ তাকে ডিফেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দলে যথেষ্ট সমন্বয় আছে। যখন ওয়াশিংটন সুন্দরের মতো বাঁহাতি প্রথম ছয় ওভার হাত ঘোরায়, তখন ওভার প্রতি ৫-৬ রানের বেশি তোলা কঠিন।’

আইপিএলে বিদেশি ক্রিকেটারের মধ্যে সর্বাধিক ১৫৪ ম্যাচে ১৭৯ উইকেটের মালিক উইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ১২২ ম্যাচে ১৭০ উইকেট নিয়ে পরের স্থানে লঙ্কান লাসিথ মালিঙ্গা। আরেক ক্যারিবীয় সুনীল নারিনের উইকেট ১৪২ ম্যাচে ১৪৯। পরের স্থানে রশিদ। ৮৩তম ম্যাচে এসে উইকেটের শতক ছুঁয়েছেন ২৩ বর্ষী লেগ স্পিনার।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত হায়দরাবাদের হয়ে খেলেছেন রশিদ। ২০২২ মৌসুমে ১৫ কোটি রুপিতে তাকে টানে গুজরাট। নতুন মৌসুমে গুজরাটে ৭ ম্যাচে ৮ উইকেট তুলে শতকে নাম লেখান।

‘এখন পর্যন্ত প্রতিটি ম্যাচে আমরা চারজন ফাস্ট বোলার নিয়ে মাঠে নেমেছি। পিচ পরিবর্তন হতে পারে, সেখানে ঘাস কম থাকতে পারে। আমাদের দলে যথেষ্ট ভারসাম্য আছে। চার পেসারের পাশাপাশি আইপিএলে হ্যাটট্রিক করা শ্রেয়াস গোপালও আছে, যদিও সে এপর্যন্ত মাঠে নামার সুযোগ পায়নি।’

‘আইপিএলে বিশেষ কিছু করে দেখানোর জন্য যথেষ্ট রিজার্ভ আছে। বোলিং নিয়ে আমি খুব চিন্তিত নই। যদিও নিশ্চিত নয়, তবে রশিদ এই দলের সদস্য হলে আমরা হয়ত ৭ ম্যাচের ৭টিতেই জয় পেতাম।’ লারা যোগ করেন।

Reneta

এ মৌসুমে ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে হায়দরাবাদের। সমান ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রশিদের গুজরাট টাইটান্স। বুধবার রাত ৮টায় মুখোমুখি হবে গুজরাট-হায়দরাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুজরাট টাইটান্সব্রাভোরশিদলারালাসিথ মালিঙ্গালিড স্পোর্টসসানরাইজার্স হায়দারবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT