জনপদ

নোয়াখালীতে বজ্রপাতে শিশু নিহত

নোয়াখালীতে বজ্রপাতে শিশু নিহতের খবর, সরকারি ভবনের সামনে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বজ্রপাতে শিশুর মৃত্যুর খবর, সরকারি ভবনের সামনে লোকজন ও বৃক্ষের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচর ইউনিয়নে বজ্রপাতে মো. জিহাদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন সাথি আক্তার (১২) ও নাদিয়া আক্তার (৫) নামের আরও দুই শিশু।

গতকাল মঙ্গলবার দুপুরে দিকে পূর্ব নবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন ওই গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে। আহতরা হচ্ছেন, একই গ্রামের আকরাম হোসেনের মেয়ে সাথি আক্তার ও আকবর হোসেনের মেয়ে নাদিয়া আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল থেকে বাড়ির অন্য শিশুদের সাথে আনন্দে মেতে ছিলো একই বাড়ির তিন শিশু। বেলা সোয়া ১১টা থেকে বৃষ্টি শুরু হয়। দুপুরের দিকে ছাতা নিয়ে স্থানীয় বাজারের দিকে যায় শিশু জিহাদ, সাথি ও নাদিয়া। বাজারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে আহত হয় তিন শিশু। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। আহত সাথি ও নাদিয়াকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:আহত ২ হাতিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…