চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান্নাজড়িত কণ্ঠে রোহিঙ্গা গণহত্যার বিচার দাবি করলেন নোবেল জয়ী ৩ নারী

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
২:১৮ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
কক্সবাজার, বাংলাদেশ
A A

কক্সবাজারের উখিয়া ও বালুখালীতে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন শান্তিতে নোবেল জয়ী ৩ নারী। এই ৩ নারী মনে করেন মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিকল্পিতভাবে স্মরণকালের ভয়াবহ গণহত্যা সংগঠিত হয়েছে। এজন্য কান্নাজড়িত কণ্ঠে তারা অং সান সুচিকে দায়ী এবং বিষয়টি আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানিয়েছেন।

বাংলাদেশে সফরত তিন নোবেল জয়ী কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করে সাংবাদিকদের একথা বলেন।

ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার রোববার কক্সবাজারে আসেন। আজ সকালে আসেন ইরানের শিরিন এবাদি। প্রথম দিন দুই গ্রুপে বিভক্ত হয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেন ২ নারী।

আজ সোমবার সকালে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে মোহাম্মদ আবুল কালাম ও কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে প্রতিনিধিদলটি যান উখিয়ার বালুখালী, থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে। তারা আজ দিনব্যাপী ক্যাম্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করছে। রোহিঙ্গা সম্পর্কে সার্বিক পরিস্থিতি জেনে আবেগাপ্লুত এই তিন নারী।

গণমাধ্যমের সাথে কথা বলার সময় কান্নাজড়িত কণ্ঠে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যার বিচারের দাবি করেন তারা। বাংলাদেশের মানবিকতা প্রসংশা করে সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। মঙ্গলবার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের।

এরআগে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরো সংহত করতে শান্তিতে নোবেল জয়ী এই তিন নারী ঢাকার নারীপক্ষ নামক নারী সংস্থার সহযোগিতায় নোবেল জয়ী তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। আগামীকাল উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে নোবেল বিজয়ী তিন নারী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরবেন।

ট্যাগ: রোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাইজেরিয়ায় স্কুলে বোকো হারামের হামলা, শতাধিক ছাত্রী নিখোঁজ

পরবর্তী

কী কী সুবিধা থাকছে গ্যালাক্সি এস৯ ও গ্যালাক্সি এস৯ প্লাস স্মার্টফোনে?

পরবর্তী
গ্যালাক্সি এস৯

কী কী সুবিধা থাকছে গ্যালাক্সি এস৯ ও গ্যালাক্সি এস৯ প্লাস স্মার্টফোনে?

শ্রীদেবীর অপেক্ষায় আছে পুরো ভারত

সর্বশেষ

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬

তাঁত থেকে কনটেন্ট, সৃজনশীল শিল্পে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

আগস্ট ২৬, ২০২৬

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি

আগস্ট ২৬, ২০২৬

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT