চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেহার ঘটনায় বিশালের টুইট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

ভারতের রিয়েলিটি শো (ইন্ডিয়ান আইডল ১১)-এর অডিশন মঞ্চে সংগীতশিল্পী নেহা কাক্করকে জোরপূর্বক চুম্বন করা ওই প্রতিযোগীকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলেন বিচারকের চেয়ারে বসা আরেক সংগীতশিল্পী বিশাল দাদলানি। 

রিয়েলিটি শো (ইন্ডিয়ান আইডল ১১)-এর মঞ্চে আচমকা এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন নেহা। সেসময় কিংবা তার পরে এ বিষয়টি নিয়ে তেমন কোন বক্তব্য না দিলেও এবার মুখ খুলেছেন তার আরেক সহ-বিচারক সংগীত পরিচালক ও গায়ক বিশাল।

বিশাল টুইট করে জানিয়েছেন, নেহার সাথে এমন ঘটনার পর আমি চেয়েছিলাম ঘটনাস্থলে পুলিশ আসুক, কিন্তু বিষয়টিতে নেহা রাজি হয়নি। বরং ছেলেটিকে ছেড়ে দেয়ার অনুরোধ করেন নেহা। কারণ, ছেলেটির হয়তো মানসিক সমস্যা আছে এবং তার ডাক্তার দেখানো প্রয়োজন।

সম্প্রতি রিয়েলিটি শো (ইন্ডিয়ান আইডল ১১)-এর অডিশনে এক প্রতিযোগী এসে হাজির হন। যিনি প্রথমে নেহা কাক্করকে বেশ কিছু জিনিস উপহার দিতে শুরু করেন। নেহাও বেশ খুশি মনে তা হাতে নিয়ে নেন।

কিন্তু হঠাৎ করেই কিছু বলা নেই, কওয়া নেই নেহার গালে জোর করে চুম্বন করে বসেন সেই প্রতিযোগী। যা দেখে শোয়ের প্রত্যেকেই বেশ অবাক হয়ে যান! একই সাথে নেহাও বেশ অপ্রস্তুত হয়ে যান বিষয়টিতে।

এরপর সেখান থেকে সরে যান বলিউডের এই জনপ্রিয় গায়িকা। কারণ ওই ব্যক্তিকে কী বলবেন, তখন সেটা বুঝতে পারছিলেন না নেহা। তবে সেই মুহূর্তের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেহা কাক্করবিশাল দাদলানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT