কিছুদিন ধরেই আলোচনায় জ্যাকুলিন ও ‘৩৬৫ ডেইজ’ খ্যাত ইতালিয়ান অভিনেতা মাইকেল মোরনের মিউজিক ভিডিও ‘মুড় মুড় কে’। শনিবার মুক্তি পেল গানটি।
গানটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের মাঝে। অনেকেই বলছেন এই গানের লিরিক্স ‘হাস্যকর’ লেগেছে তাদের কাছে।
তবে জ্যাকুলিনের নাচের প্রশংসা করেছেন অনেকেই। রুপালী টপসের সাথে র্যাপড স্কার্টে দেখা গেছে অভিনেত্রীকে। মিউজিক ভিডিওতে তাকে ড্যান্স ক্লাব থেকে এক গ্যাং স্টারের হাত ধরে পালিয়ে যেতে দেখা যায়।
গ্যাং স্টারের ভূমিকায় অভিনয় করেছেন মাইকেল মোরন। ভিডিওতে জ্যাকুলিন ও মোরনের কিছু ঘনিষ্ঠ দৃশ্যও দেখা গেছে।
‘মুড় মুড় কে’ গানটি তৈরি করেছেন টনি কাক্কর। গেয়েছেন জনপ্রিয় গায়িকা নেহা কাক্কর। ‘মুড় মুড় কে’ গানটির কোরিওগ্রাফি করেছেন শক্তি মোহন।
নিজের সোশ্যাল মিডিয়ায় ‘মুড় মুড় কে’ গানটি পোস্ট করেছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানাচ্ছেন ভক্তরা ।








