ঢাকা মেডিকেলে দুদকের অভিযান
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
প্রতিদিন হাজারো রোগীর ভরসার স্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীদের অভিযোগের শেষ নেই। হাসপাতালে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযানেও ধরা পড়েছে চিকিৎসকদের অনুপস্থিতি, অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র। দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে শোকজসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দুদক চেয়ারম্যান। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও অভিযান চালানোর ঘোষণা দিয়েছে দুদক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



