চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেয়েটিকে অনেকটা নেহা কক্করের মতো লাগে!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ২৫, জুন ২০২১
বিনোদন
A A

নেহা কক্কর। বলিউডের জনপ্রিয় তারকা কণ্ঠশিল্পী। তার গাওয়া অসংখ্য গান তরুণ প্রজন্মের মুখে মুখে। কণ্ঠের চেয়ে কোনো অংশে কম আলোচিত নন ব্যক্তি নেহা। এবার এই তারকা শিল্পীর চেহারার সাথে ২০১৪ সালের ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ খ্যাত জেবা আনিকার মিল খুঁজে পেয়েছেন একাধিক দর্শক!

দেখতে হুবুহু না হলেও অনেকটা নেহা কক্করের মতোই জেবা। সুন্দর হাসি, কথা বলার ভঙ্গি- সব মিলিয়েই হয়তো দর্শক তাকে নেহা কক্করের সাথে সাদৃশ্য খুঁজে পেয়েছেন। তবে আচার আচরণে জেবা মোটেও অন্যের মতো হতে চান না। নিজের পারিবারিক শিক্ষা, সামাজিকতা আর অধ্যবসায় নিয়ে নিজের মতোই ছুটে চলতে চান।

সম্প্রতি এই মডেল ও অভিনেত্রী এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তিনশো সেকেন্ড’ এ। সেহাঙ্গল বিপ্লবের প্রযোজনা ও শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও ব্যক্তি জীবন নিয়ে কথা বলেন। যা পরবর্তীতে চ্যানেল আইয়ের ইউটিউবেও দেয়া হয়। সেখানে জেবার প্রশংসার পাশাপাশি কেউ কেউ তাকে নেহা কক্করের সাথে তুলনা করেন!

২০১৪ সালে ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ হিসেবে সেরা পাঁচের মধ্যে ছিলেন জেবা, এরপর টেলিভিশন বেশকিছু অনুষ্ঠান উপস্থাপনাসহ অল্প কিছু নাটকে দেখা গেছে তাকে। নিয়মিত তাকে কাজে কেন পাওয়া যায়নি, জয়ের প্রশ্নে জেবা বলেন, আমি যখন বিউটি কন্টেস্টে এর প্রতিযোগী তখন আমার পড়ালেখা চলছিলো। এ বছরের শুরুর দিকে আমার পড়ালেখা শেষ হয়েছে। পড়াশোনার দিকে গুরুত্ব দিতে গিয়েই মূলত কাজে অনিয়মিত ছিলাম।

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে অনার্স করেছেন জেবা। তবে পারিবারিক শিক্ষার গুরুত্ব বেশি তার কাছে। বাবা-মায়ের কাছ থেকে যে শিক্ষা তিনি জীবনের শুরু থেকেই পেয়ে আসছেন, সেটাকেই পাথেয় মনে করেন জেবা। বলেন, বাবা ও মা আমাকে সব সময় বলেন- ‘মনের শান্তিটা রাখবা। সব সময়। যে কাজই করো, যেখানেই যাও- এমন কিছু করবা না যেটা রাতের ঘুম নষ্ট করে এবং নিজের মনের শান্তিটা নষ্ট করে।’

পড়াশোনা শেষ করেছেন, তবে কি এখন তিনি মিডিয়াতে নিয়মিত হবেন নাকি অন্য দিকে ক্যারিয়ারের মোড় ঘুরাবেন জেবা? জয়ের এমন প্রশ্নে তিনি বলেন, ‘মিডিয়া আমার ভালোবাসার জায়গা। অবশ্যই আমি এখানে থাকতে চাই, কাজ করতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীচ্যানেল আইনাটকনেহা কাক্করমডেলমেয়েলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীরকে দেশে ফেরাতে শুরু হয়েছে প্রক্রিয়া’

জুন ১৪, ২০২৬

রেকর্ডটা মেসিই ভাঙবেন, ‘স্বাগতম’ ক্লোসার

জুন ১৪, ২০২৬

ছবিতে ছবিতে মরক্কো ম্যাচে নেইমারের যত হতাশা

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT