বিনোদন

সত্যিই কি গ্রেপ্তার হয়েছেন নেহা কক্কর?

নেহা কক্করকে গ্রেপ্তার দেখানো ছবি, পুলিশ ও ভক্তরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেহা কক্করকে গ্রেপ্তার করার সময়ের ছবি, পুলিশ ও ভক্তরা উপস্থিত, সংবাদ সংক্রান্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুলিশ হাত ধরে নিয়ে যাচ্ছেন গায়িকা নেহা কক্করকে। চোখে জল এই শ্রোতাপ্রিয় শিল্পীর। কোনও একটি অনলাইন প্রতারণায় ফেঁসে গিয়েছেন গায়িকা! মুহূর্তেই সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে! তবে কি সত্যিই বিপদের মুখে পড়লেন নেহা?

সম্প্রতি ছবি বিকৃত করে প্রায়শই বিব্রত করা হচ্ছে তারকাদের। কখনও তাদের ছবি নিয়ে পোশাক বিকৃত করা অথবা কখনও ছবি নিয়ে সম্পূর্ণ মনগড়া কিছু বানানো! এ ক্ষেত্রেও তেমনই হয়েছে!

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নেহার যে গ্রেপ্তারির ছবি সমাজমাধ্যমে ছড়িয়েছে তা সত্যি নয়! ছবিটি আসলে এআইয়ের তৈরী। এই নকল ছবি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি নেহা।

বিষয়:গান নেহা কক্কর নেহা কাক্কর বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…