নেপালে জয়ের হাসি বাংলাদেশ ফুটবলে

বাংলাদেশ ফুটবল দল বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে অংশগ্রহণ করছে, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
নেপালে ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টে জয়ে শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছে জেমি ডের শিষ্যরা। বাংলাদেশের জয় আনা গোলটি প্রতিপক্ষের নিজেদের জালেই জড়ানো।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে লিড পায় বাংলাদেশ। কিরগিজ ডিফেন্ডার কুমারবাজ নিজেদের জালেই বল জড়িয়ে দেন। সাদউদ্দিনের বাড়ানো বল বিপদমুক্ত করতে গিয়েছিলেন তিনি।
জয়ে গোলরক্ষক আনিসুর রহমান জিকো কৃতিত্ব পাবেন। দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি প্রতিপক্ষ কিরগিজ আক্রমণের সামনে।
২৭ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল জাতীয় দল। ২৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






