স্পোর্টস

নেপালের সহায়তায় আবার ব্যাট হাতে আমিনুল ইসলাম বুলবুল

নেপালের সহায়তায় আবার ব্যাট হাতে আমিনুল ইসলাম বুলবুল

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের ত্রাণ সহায়তার লক্ষ্যে চ্যারিটি ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিশ্ব একাদশের নেতৃত্বে থাকবেন শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার সনাথ জয়সুরিয়া।

৯ আগস্ট মালয়েশিয়ার কিনরারা ওভালে নেপাল জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এখান থেকে অর্জিত অর্থ ত্রাণ তহবিলে দেওয়া হবে।

বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে বিশ্ব একাদশ গড়া হয়েছে। বুলবুলের পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে আরও অংশ নেবেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী।

বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন। ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ১৪৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের হয়ে তিনি ১৩টি টেস্ট এবং ৩৯টি ওয়ানডে খেলেন। টেস্টে তার শতক একটি অর্ধশতক দুটি। ওয়ানডেতে শতক না থাকলেও তিনটি অর্ধশতক রয়েছে। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের আজ (৪ আগষ্ট) শুভ জন্মদিন।

বিষয়:ক্রিকেট নেপাল ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…