ক্রিকেট

নেপালের বিপক্ষে অভিযান শুরুর অপেক্ষায় বাংলাদেশ

যুব এশিয়া কাপ

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন সেশন, খেলোয়াড়রা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে, পরিধান করছে ডারাজ জার্সি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার এশিয়া কাপ মিশন শুরু করতে চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতের শারজায় খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়।

কোয়ারেন্টাইন শেষে বৃহস্পতিবার শারজায় প্রথম অনুশীলনে নামে রাকিবুল হাসানের দল। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক জানালেন, এশিয়া কাপ মিশনে নামতে ভালোভাবেই প্রস্তুত তারা।

‘আগামীকাল আমাদের এশিয়া কাপের প্রথম ম্যাচ, খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। গ্রুপপর্বের প্রথম ম্যাচটা জিতে শুরু করা গুরুত্বপূর্ণ। ভালো ক্রিকেটটা খেলতে চাই প্রথম ম্যাচে।’

‘আমাদের দল খুব ভালো ছন্দে আছে। আজ আমরা প্রথম অনুশীলন করেছি। সবাই সুস্থ আছে। মাঠে আমরা সেরাটা দেয়ার চেষ্টা করব। পরিকল্পনা যা আছে তা বাস্তবায়ন করব, যাতে ভালো ক্রিকেট খেলে জিতে এশিয়া কাপ শুরু করতে পারি। আমরা ভালোভাবে নামতে প্রস্তুত।’

দুবাইয়ে বৃহস্পতিবার পর্দা উঠে গেছে এশিয়া কাপের। ‘বি’ গ্রুপের চার দল নেমেছে মাঠে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে লড়ছে স্বাগতিক আমিরাত। পাকিস্তান খেলছে আফগানিস্তানের বিপক্ষে।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, কুয়েত ও নেপাল। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছেন রাকিবুল-তানজিম সাকিবরা।

বিষয়:নেপাল বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যুব এশিয়া কাপ যুব বিশ্বকাপ-২০২২ রাকিবুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…