ফুটবল

নেপালের বিপক্ষে পূর্ণ পয়েন্টে চোখ বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়ের ছবি, জার্সিতে নম্বর ২৬. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, জার্সিতে নম্বর ২৬।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে উড়িয়ে দারুণ শুরুর পর ভারতের বিপক্ষে খেই হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ মেয়েরা। তিনদিন বিশ্রাম শেষে ফের নেপালের বিপক্ষে নামবে শামসুন্নাহার-জান্নাতের দল। স্বাগতিকদের বিপক্ষে ১-০ ব্যবধানে হারা ম্যাচের ভুলগুলো শুধরে তাদের চোখ পূর্ণ পয়েন্টে।

জামশেদপুরে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ। আসরে শুরুতে নেপালকে ৪-২ গোলের বড় হার উপহার দিয়েছিল লাল-সবুজের দল। দ্বিতীয় দেখায় নিজেদের সেরাটা দিয়ে আরেকটি জয় আনতে চান রক্ষণের খেলোয়াড় সুরমা জান্নাত।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় সুরমা বলেন, ‘ভারতের বিপক্ষে হারের পর তিনদিন বিশ্রাম পেয়েছিলাম। এসময়ে নিজেদের ভালো করে ফিরে পাওয়ার চেষ্টা করেছি। আগের ম্যাচে যেসব ভুল হয়েছিল, সেগুলো নেপালের বিপক্ষে শুধরে নেয়ার চেষ্টা করব।’

দেশবাসীর কাছে দোয়া চেয়ে সুরমা বলেছেন, ‘নেপালের সঙ্গে আমাদের খেলা। আমরা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, যেন ভালো খেলা উপহার দিতে পারি এবং জয় নিয়ে ফিরতে পারি।’

বাংলাদেশ নারী ফুটবল দলের অনুশীলন সেশন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে লড়ছে বাংলাদেশ, ভারত ও নেপাল। উদ্বোধনী দিনে নেপালকে ৭-০ গোলে হারানোর পর বাংলাদেশের বিপক্ষেও জয় তুলেছে স্বাগতিক দল। দ্বিতীয় দেখায় ভারত ৫-১ ব্যবধানের হার উপহার দিয়েছে নেপালকে। টানা তিন জয়ে ৯ পয়েন্ট তুলে টেবিলের শীর্ষে আছে তারা।

আসরে দ্বিতীয় পর্বে ২৩ মার্চ নেপাল ও ২৫ মার্চ ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। ভারতের থেকে দুটি ম্যাচ কম খেলা শামসুন্নাহারের দলের পয়েন্ট ৩। চার ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ দলটি হবে চ্যাম্পিয়ন। একাধিক দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড বিচার করা হবে।

বিষয়:ছোটন নেপাল বাফুফে বাংলাদেশ ভারত শামসুন্নাহার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…