ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চুরি যাওয়া নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগটি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুইজনকে ।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা দক্ষিণ মহানগর পুলিশের। এছাড়া চুরি হওয়া ব্যাগটি সব জিনিসপত্রসহ উদ্ধার করা হয়েছে।
বিকেল ৪টায় ডিএমপি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।
গত সোমবার সন্ধ্যায় ‘কাউন্টার ফটো’ নামের একটি আলোকচিত্র সংগঠন আয়োজিত প্রদর্শনী ‘ফ্রিডম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। সেখানেই তার হাতব্যাগটি চুরি হয়।








