ক্রিকেট

নেদারল্যান্ডসকে হারিয়ে আফগানদের সিরিজ জয়

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও বোলিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচের সময় ব্যাটসম্যান, বোলার ও আম্পায়ার মাঠে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাহমানুল্লাহ গুরবাজের শতকে ভর করে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০তে জেতে নিয়েছে আফগানিস্তান। ২৩৮ রানের সহজ সমীকরণ কঠিন করে ৪৮ রানে হেরেছে ডাচরা।

সিরিজ জয়ের লক্ষে দোহায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি। রানের খাতা খোলার আগেই আফগান ওপেনার উসমান ঘানি বিদায় নিলেও অপর প্রান্তে আফগানদের ঢাল হয়ে ছিলেন আরেক ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। ক্যারিয়ারের প্রথম শতক তুলে ১০৩ রানে কাটা পরেন এই ব্যাটার। অধিনায়ক নিজেও পেয়েছেন অর্ধশতকের দেখা। তবে দৃঢ় গতির ব্যাটিং হওয়ায় শেষ পর্যন্ত আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৩৭ রান।

দুটি করে উইকেট তুলেছেন ডাচ বোলার ফ্রেড ক্ল্যাসেন ও ফিল্লিপে বোইস্সেভেন।

জবাব দিতে নেমে ডাচ ওপেনার স্কট এডওয়ার্ডস ৮৬ রানের ইনিংস খেললেও তা ছিল যতেষ্ঠ দৃঢ় গতির। আরেক ব্যাটার বাস ডে লিডে ৮৩ বলে ৩৪ রান করে ফিরলে ম্যাচ কঠিন করে ফেলে ডাচরা। সেই চাপ কাটাতে উল্টো উইকেট ছুড়ে এসেছে পিয়েতের সিলারের দল। শেষ পর্যন্ত ১৮৯ রান তুলতেই গুটিয়ে যায় ডাচরা।

আফগান বোলার মুজিব উর রহমানের চার ইউকেটের সাথে ফারিদ আহমাদ তুলেছেন দুই উইকেট।

সিরিজের শেষ ম্যাচ আগামী ২৫ জানুয়ারি। যেখানে আফগানদের লক্ষ্য হোয়াই ওয়াস করা অন্যদিকে ডাচদের লক্ষ্য ব্যবধান কমানো।

বিষয়:এডওয়ার্ডস গুরবাজ মুজিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…