চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনায় বারী সিদ্দিকীর চতুর্থ প্রয়াণ দিবস পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২১
বিনোদন
A A
নেত্রকোনায় বারী সিদ্দিকীর চতুর্থ প্রয়াণ দিবসের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপমহাশের প্রখ্যাত বংশীবাদক, শিল্পী বারী সিদ্দিকীর চতুর্থ প্রয়াণ দিবস বুধবার (২৪ নভেম্বর)। এদিন নেত্রকোনায় প্রিয় শিল্পীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ভক্তরা।

বুধবার বিকেলে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কার্লি গ্রামে নিজে প্রতিষ্ঠিত বাউল বাড়িতে শায়িত শিল্পীর কবরে শ্রদ্ধা নিবেদন করেন ভক্ত অনুরাগীরা।

হিমু পাঠক আড্ডার উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় বারী সিদ্দিকীর সহধর্মীনি পারভীন সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়াও শ্রদ্ধা নিবেদনের সময় যুবলীগের সাবেক সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সাংবাদিক আলপনা বেগম, শিক্ষক নাইম সুলতানা লিবন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Banglabid

লাখো শ্রোতার হৃদয়ের মনিকোঠায় বারী সিদ্দিকী ছিলেন লোকগানের অপার ভাণ্ডারে। একখণ্ড হীরকের মতো জ্বলজ্বলে। শুধু কণ্ঠশিল্পী হিসেবে নয়, বাঁশির জাদুকরী সুর তোলার ক্ষেত্রেও বারী সিদ্দিকী ছিলেন অতুলনীয়।

১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে গান গেয়ে সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন দীর্ঘদিন ধরে বাঁশি বাজানো বারী সিদ্দিকী। এরপর বেশকিছু গান গেয়ে তিনি পৌঁছে যান সব শ্রেণির শ্রোতার কাছে। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘সুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ ইত্যাদি।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি হলেও ১২ বছর বয়সেই তালিম নিয়েছেন ওস্তাদ গোপাল দত্ত, ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অনেক গুণীশিল্পীর সান্নিধ্যে থেকে। ২০১৭ সালের ২৪ নভেম্বর স্কয়ার হাসপাতালে মৃত্যু বরণ গুণী এই শিল্পী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানপ্রয়াণ দিবসবারী সিদ্দিকীশিল্পীসিনেমাহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রদের ন্যায্য দাবি মানতে বাধা কোথায়

পরবর্তী

ভ্যাকসিন নেয়ার পর ‘স্ট্রোক’ করে মৃত্যু, দাবি পরিবারের

পরবর্তী
চ্যানেল আই অনলাইন: ঢাকা মেডিকেল হাসপাতাল, জরুরি বিভাগ, ভ্যাকসিন নেওয়ার পর স্ট্রোকের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন নেয়ার পর ‘স্ট্রোক’ করে মৃত্যু, দাবি পরিবারের

বিকাশ অ্যাপের স্ক্রিনশট, ডিজিটাল লেনদেনের জন্য ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

পূবালী ব্যাংকের ৬৯ লাখ গ্রাহক লেনদেন করতে পারবেন বিকাশে

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT