চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনায় প্রাবন্ধিক যতীন সরকারের জন্মদিন পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২১
শিল্প সাহিত্য
A A
জন্মদিনের কেক কাটছে প্রাবন্ধিক যতীন সরকার ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে সীমিত পরিসরে পালিত হলো বিশিষ্ট শিক্ষাবিদ, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক ও সাম্যবাদী তাত্ত্বিক অধ্যাপক যতীন সরকারের ৮৬তম জন্মদিন। 

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নেত্রকোনায় যতীন সরকারের নিজ বাসভবন সাতপাই গাড়া রোডের বানপ্রস্থতে কেক কাটেন তিনি। হিমু পাঠক আড্ডার আয়োজনে সীমিত পরিসরে লেখক প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার স্ত্রীকে সাথে নিয়ে সংগঠনের গুটি কয়েক সদস্যদের উপস্থিতিতে কেক কাটেন।

এসময় উপস্থিত ছিলেন হিমু পাঠক আড্ডা সংগঠনের সদস্য নাজনীন সুলতানা, তানভীর হায়াত খান, রিফাত আহমদ রাসেল, পার্থপ্রতিম বিশ্বাস ও আলপনা বেগমসহ ক্ষুদে হিমু সুফিয়ান ও লামিসা।

পরে জন্মদিন উদযাপন পর্ষদের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে যুক্ত হন যতীন সরকার।

প্রতিবছর অধ্যাপক যতীন সরকারের নেত্রকোনা পৌর শহরের সাতপাই বানপ্রস্থে জন্মদিনের কেক কাটা ও কবিতা পাঠসহ সাংস্কৃতিক পরিবেশনায় আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসলেও করোনায় গত বছর থেকে অনলাইনে শুভেচ্ছা জানাচ্ছেন দেশব্যাপী ছড়িয়ে থাকা ভক্ত অনুরাগীরা।

এবার অনলাইনে যতীন সরকারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, কেন্দ্রীয় সিপিবি’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব মঈন উল ইসলাম, নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ জেলার শীর্ষ পর্যায়ের সাংস্কৃতিক সামাজিক নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।

অধ্যাপক যতীন সরকার ১৯৩৬ সালে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় চরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ষাটের দশক থেকে তিনি ময়মনসিংহ শহরের সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। আজীবন ময়মনসিংহে থেকেছেন এবং নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। অসাধারণ বাগ্মীতার জন্য জনপ্রিয়তা অর্জন করেন যতীন সরকার। তার উপস্থিতি শহরের প্রতিটি সাহিত্যিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রোগ্রামে অনিবার্য ছিল। তিনি সাংস্কৃতিক সংগঠন উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ছিলেন।

পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন, প্রাকৃতজনের জীবনদর্শন সহ প্রায় অর্ধশত বই প্রকাশ হয়েছে। ২০০৮ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০১০ সালে তাকে স্বাধীনতা দিবস পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগ: ৮৬তম জন্মদিনজন্মদিননেত্রকোনাপ্রাবন্ধিকবইযতীন সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়েছে

পরবর্তী

বিএনপি মানুষের সংকটে কোথাও নেই, আছে ষড়যন্ত্রে: যুবলীগ

পরবর্তী
জনপ্রিয় নেতারা মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মানুষের সংকটে কোথাও নেই, আছে ষড়যন্ত্রে: যুবলীগ

ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবীমায় ব্যক্তিপর্যায়ে চিকিৎসা খরচ কমবে, বাড়বে উৎপাদনশীলতা

সর্বশেষ

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT