চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্সের আচরণে ক্ষুব্ধ হলিউড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

যারা একটু অলস, কিংবা দীর্ঘক্ষণ বসে একটি ছবি শেষ করার ধৈর্য্য নেই যাদের তাদের জন্য নেটফ্লিক্স পরীক্ষামূলকভাবে নতুন একটি ফিচার এনেছে! দর্শকরা যে কোনো সিনেমার স্পিড ১.৫ গুণ বাড়িয়ে দেখতে পারবেন! এতে কম সময়ে সিনেমা দেখে ফেলা যাবে। কিন্তু এই ফিচারের বিপক্ষে অবস্থান নিয়েছেন হলিউড তারকারা।

সিনেমাপ্রেমীরা নতুন এই ফিচারের বিরোধিতা করছেন। নির্মাতা জুড আপাটো সোমবার বলেছেন, প্রত্যেক পরিচালক এবং শো নির্মাতাই এই ফিচারের বিপক্ষে যাবে।

অভিনেতা অ্যারন পল বলেন, থামুন…এটা হতেই পারে না! শিল্পের উপর পুরো দখল নিয়ে সেটাকে ধ্বংস করা হচ্ছে। নেটফ্লিক্স তো এরকম হতে পারেনা তাই না?

স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স পরিচালক পিটার রামসে টুইট করেছেন, সব কিছুই কি অলস এবং রুচিহীনদের জন্য তৈরি করতে হবে?

দ্য ইনক্রিডিবল ও মিশন: ইমপসিবল: ঘোস্ট প্রোটকল-এর পরিচালক ব্র্যাড বার্ড বলেছেন, ‘আরেকটি খারাপ আইডিয়া। আহত সিনেমা শিল্পে আরও একটি আঘাত।’

স্পিড বাড়িয়ে ভিডিও দেখে নেয়ার ফিচারটি ইউটিউব এবং পডকাস্টে বেশ জনপ্রিয় হয়েছে। নেটফ্লিক্সের ক্ষেত্রে অপশনটি পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলে। তবে নেটফ্লিক্স জানিয়েছে যেটা স্থায়ী নাও হতে পারে। পরীক্ষামূলক ভাবে চালু করেছে তারা। দর্শক গ্রহণ করলে সেটা স্থায়ী করার কথা ভাবা হবে। -হিন্দুস্তান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেটফ্লিক্সমিশন ইমপসিবললিড বিনোদনস্পাইডারম্যানহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে বুঝবেন মুরগির মাংস নষ্ট হয়ে গেছে

পরবর্তী

‘প্রবাসী সরকার’ গঠন করে মণিপুরের স্বাধীনতা ঘোষণা

পরবর্তী

‘প্রবাসী সরকার’ গঠন করে মণিপুরের স্বাধীনতা ঘোষণা

ঢাকা ব্যাংকের এমডিকে দুদকের তলব

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT