চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার বার্সায় ফিরলে ম্যানইউতে কৌতিনহো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বৃহস্পতিবার লেভান্তের বিপক্ষে কোপ ডেল রের ম্যাচের আগে বার্সেলোনার জার্সিতে সবশেষ কৌতিনহোকে মূল একাদশে দেখা গিয়েছিল গত ২ ডিসেম্বর। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন ব্রাজিল তারকা। এরপর কেটে যায় দীর্ঘ একটি মাস। লা লিগা ও কোপা দেল রে মিলে ঘরোয়া ফুটবলের পাঁচটি ম্যাচে বার্সেলোনার মূল একাদশে জায়গা পাননি ব্রাজিলের মিডফিল্ডার।

কারণ হিসেবে বলা হচ্ছে উসমান ডেম্বেলে। তাকেই ভালভার্দের প্রথম পছন্দ। ফ্রান্সের এই ফরোয়ার্ডের জন্যই বার্সেলোনার মূল একাদশে জায়গা পাচ্ছেন না কৌতিনহো।

এরই মধ্যে আবার খবর বের হয়, ১৬০ মিলিয়ন ইউরোতে কেনা কৌতিনহো বার্সায় নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। তাই বার্সা ছাড়তে পারেন তিনি। সম্ভব্য দল হিসেবে যে লিভারপুল থেকে ন্যু ক্যাম্পে এসেছিলেন, সেই লিভারপুলের নামই বলা হয়।

কিন্তু এখন শোন যাচ্ছে ভিন্ন কথা। এখন বার্সা ছাড়লে কৌতিনহোর ঠিকানা হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ইএসপিএন ফুটবল অন্তত এমনটাই জানাচ্ছে। তাদের আরও দাবি, বার্সার চাওয়া মতোই দাম দিতে রাজি ম্যানইউ এবং সেটা লিভারপুল থেকে কেনা দামই।

ইএসপিএন বলছে, এতে দুইপক্ষেরই মুখ রক্ষা হবে। রেড ডেভিলরা যেমন পছন্দ মতো দারুণ একজন খেলোয়াড়কে পাবে, আবার বার্সাও ক্ষতিগ্রস্ত হবে না।

তবে কৌতিনহোর ম্যানইউতে যাওয়া একটা বিষয়ের উপর নির্ভর করবে। সেটা নেইমার আবার বার্সেলোনায় ফিরবেন কিনা? তাই নেইমার ন্যু ক্যাম্পে এলেই কৌতিনহোকে ছেড়ে দেবে বার্সা।

Reneta

কৌতিনহোর জাতীয় দলের সতীর্থকে নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন খবর আছে। কারো কারো দাবি, প্যারিসে অসুখী নেইমার, তাই বার্সেলোনায় ফিরতে চান। আবার অনেকে দাবি করেছেন, তিনি কোথাও যাচ্ছেন না। এই কারণে অবশ্য ম্যানইউও দোটায় রয়েছে, ইংলিশ জায়ান্টরা এটা ধরে নিয়েছে, হতেও পারে, আবার নাও পারে।

বার্সার দলবদল নিয়ে আরও অনেক খবর আছে। ইভিনিং স্টান্ডার্ড জানাচ্ছে, চেলসির ব্রাজিলিয়ান উইংগার উইলিয়ানের জন্য বড় অঙ্কের প্রস্তাব দিতে পারে বার্সা। আর সেটা ৭০ মিলিয়ন ইউরো হতে পারে। সেই সঙ্গে ব্রাজিলের ২১ বছরের তরুণ ম্যালকম, যিনি এই মৌসুমে বার্সায় এসেছেন তাকে দিতে পারে। কিন্তু চেলসি এখনো পর্যন্ত না শব্দটিই স্পষ্ট করে রেখেছে।

চলতি মৌসুমে ফ্রান্সের ক্লাব বোর্দো থেকে স্পেনে এসে নিজেকে মানিয়ে নিতে পারছেন ম্যালকম। তাই তার বদলে ৩০ বছরের উইলিয়ানকে আনতে চায় বার্সা।

অন্যদিকে, স্প্যানিশ পত্রিকা স্পোর্ত খবর দিচ্ছে, চেলসিতে চরম অসুখী আলভারো মোরাতা। আর এই সুযোগ নিতে স্প্যানিশ স্ট্রাইকারের দিকে নজর রাখছে বার্সা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌতিনহোনেইমারবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

জুন ৮, ২০২৬

মাঠে অজ্ঞান, জ্ঞান ফিরে এরিকসেন জানালেন ভালো আছেন

জুন ৮, ২০২৬

চুক্তির আগে ইরানের জব্দ সম্পদে ছাড় নয়: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT