চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-আলভেজের ‘বসগিরি’তে উত্তপ্ত পিএসজির ড্রেসিংরুম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড় নেইমার ও আলভেজ উল্লাসে ভরা, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফের উত্তপ্ত পিএসজির ড্রেসিংরুম। উত্তাপ ছড়ানোর প্রধান দুই হোতা নেইমার ও দানি আলভেজ। পর্তুগিজ সংবাদ মাধ্যম ও জোগো’র খবর, দুই ব্রাজিলিয়ান সতীর্থের ‘বসগিরি’তে ক্ষুব্ধ পিএসজির বাকি খেলোয়াড়রা।

লিগ ওয়ানে ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। দ্বিতীয় অবস্থানে থাকা মোনাকো পিছিয়ে ৯ পয়েন্ট ব্যবধানে। কিন্তু পয়েন্ট টেবিলের ফলাফলে প্রতিফলিত হচ্ছে না দলের প্রকৃত অবস্থা।

‘ও জোগো’র খবর, দলের সিনিয়র খেলোয়াড়দের প্রতি মোটেও শ্রদ্ধা নেই নেইমার ও আলভেজের। বিশেষ করে যারা অনেক লম্বা সময় ধরে ক্লাবটিতে আছেন তাদের মোটেও ধর্তব্যে আনছেন না দুই ব্রাজিলিয়ান। ম্যাচের আগে ও পরে দুজনে বেশি কর্তৃত্ব ফলান বলে অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন খেলোয়াড়ের।

কোচ উনাই এমেরির সঙ্গে নেইমারের সম্পর্ক এখনো শীতল বলেও জানাচ্ছে ও জোগো। নেইমার-আলভেজের হম্বিতম্বি থামাতে তাকেও ড্রেসিংরুমে হস্তক্ষেপ করতে হয়েছে। বিরক্ত কোচ ও অনেক সিনিয়র খেলোয়াড় সামনের মৌসুমেই প্যারিস ছাড়তে পারেন বলে আশঙ্কা সংবাদ মাধ্যমটির।

মৌসুমের শুরুতেই লিওঁর বিপক্ষে ম্যাচে কাভানির সঙ্গে পেনাল্টি, ফ্রি-কিক আদায় নিয়ে দ্বন্দ্বে জড়ান নেইমার-আলভেজ। সেই আগুন নিভতে না নিভতেই আবার তাতে ঘি ঢাললেন দুই ব্রাজিলিয়ান। নতুন দ্বন্দ্ব কী আদৌ সত্য নাকি গুজব তা নিয়ে পিএসজি কর্তারা মুখ না খোলায় নীরবতাকেই সম্মতি বলে মানছে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো।

ট্যাগ: দানি আলভেজনেইমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয়ের ডাবল, ট্রিপল সেঞ্চুরির পথে নাসির

পরবর্তী

রংপুর সিটি নির্বাচনে পরাজয়কে আওয়ামী লীগ যেভাবে দেখছে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর সিটি নির্বাচনে পরাজয়কে আওয়ামী লীগ যেভাবে দেখছে

ফাইল ছবি

রসিক নির্বাচন: জিতলেও দোষ, হারলেও দোষ?

সর্বশেষ

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আগস্ট ৩১, ২০২৬

৩১ আগস্ট: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT