অন্যান্য খেলা

নেইমারের সাথে ফুটবলে মাতলেন জোকোভিচ

নেইমার ও জোকারোভিচ ফুটবল খেলছেন, হাসি-মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ও জোকারোভিচ ফুটবল খেলছেন, আনন্দে মেতে উঠেছেন, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুবাইয়ে ডিউটি ফ্রি টেনিস আসর থেকে ছিটকে যাওয়ার পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন ড্যানিল মেদভেদেভের কাছে। পরে তা ফিরেও পেয়েছেন নোভাক জোকোভিচ। চলতি বছর দ্বিতীয় কোনো টুর্নামেন্টে অংশ নিয়েছেন সার্বিয়ান তারকা। মন্টে কার্লো মাস্টার্সে খেলতে এসেছেন মোনাকোতে। টেনিস কিংবদন্তি সেখানে অনুশীলনে নেইমার ও মার্কো ভেরাত্তির সাথে খেললেন ফুটবলও।

বছরের শুরুর দিকে ভ্যাকসিন কাণ্ডে অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত ও সমালোচিত হন ৩৪ বর্ষী জোকো। অংশ নিতে পারেননি ইন্ডিয়ান ওয়েলসেও। ভ্যাকসিন বিতর্কে বিধ্বস্ত হয়ে দুবাইয়ে ডিউটি ফ্রি আসরে খেলতে গিয়েছিলেন। সময়টা ভালো কাটেনি সেখানেও। জিরি ভেসেলির কাছে হেরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন ফের।

সার্বিয়ান তারকার পরের চাওয়া দুঃসময় কাটিয়ে স্বরূপে কোর্টে ফেরা, ‘আশা করি ছয় মাসে ছয়টি ম্যাচ খেলব না! গত তিন-চার মাস মানসিকভাবে সুস্থ থাকা ও আবেগ নিয়ন্ত্রণ করা আমার জন্য সত্যিই কঠিন ছিল। এখানে এসেছি সব পেছনে ফেলে এগিয়ে যেতে। এটিকে জ্বালানী হিসেবে ব্যবহার করার আসরে দারুণকিছু করতে চেষ্টা করব।’

আলেজান্দ্রো ডেভিডোভিচ ফোকিনার বিপক্ষে প্রথম ম্যাচে কোর্টে নামবেন জোকোভিচ। তার আগে পিএসজি তারকা নেইমার ও ভেরাত্তির সাথে কিছু সময় ফুটবল অনুশীলন করেছেন।

বিষয়:জোকোভিচ নেইমার ভেরাত্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…