স্পোর্টস

নেইমারের জার্সি বিক্রি শুরু করছে পিএসজি?

নেইমার

গুঞ্জনটা জোড়াল হলেও নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায়নি। তবে খবর আসছে এরইমধ্যে নেইমারের নাম লেখা জার্সি বিক্রিও শুরু করে দিয়েছে পিএসজি!

রোমান কোলেট-গাউডিন নামের এক ফরাসি সাংবাদিক জানিয়েছেন, পেছনে নেইমারের নাম লেখা জার্সি বিক্রি করছে লিগ ওয়ান জায়ান্টরা। দুপক্ষের চুক্তির বিষয়টিও অনেক এগিয়েছে বলে দাবি তার।

‘ক্যালসিওমের্কাটো’ নামের একটি ফ্রেঞ্চ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি ওই ফুটবল সাংবাদিক দাবি করেছেন নেইমারের পিএসজিতে যাওয়ার সম্ভবনা শোনা বা দৃশ্যমান ঘটনার চেয়ে অনেক বেশি এগিয়েছে।

রোমান কোলেট-গাউডিন বলছেন, পেছনে নেইমারের নাম লেখা জার্সির পর্যাপ্ত মজুদ রাখছে পিএসজি। তবে সেইসব জার্সি খোলাখুলিভাবে উন্মুক্ত বাজারে বিক্রি করার জন্য চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করছে ক্লাবটি।

বিষয়:নেইমার জুনিয়র পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…