নেইমার’সহ পিএসজির তিনজনের করোনা
শঙ্কায় নাভাস, ইকার্দিরা

পিএসজির তিনজন খেলোয়াড়ের করোনা আক্রান্তের খবর, দলের অনুশীলন ও ম্যাচের প্রস্তুতি ব্যাহত হচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ
নতুন মৌসুম শুরুর আগে সমুদ্রসৈকতে অবকাশে যেয়ে করোনা আক্রান্ত হয়ে ফিরেছেন পিএসজির তিন খেলোয়াড়। যার একজন নেইমার। ব্রাজিল তারকার সংক্রমিত হওয়ার খবর বুধবার নিশ্চিত করেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
পিএসজির আক্রান্ত অন্য দুজন আর্জেন্টাইন অ্যাঙ্গেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস, যাদের সংক্রমণের কথা দুদিন আগেই জানিয়েছে ক্লাবটি। শঙ্কা আছে কেইলর নাভাসকে নিয়েও। তারা সকলেই স্প্যানিশ আইল্যান্ড অব ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন।
ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লে’কিপে সোমবার জানিয়েছিল ডি মারিয়া ও পারেদেসের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা। তখন থেকেই নেইমার, নাভাসসহ আরও কয়েকজন পর্যবেক্ষণে ছিলেন। প্রত্যেকে এখন আইসোলেশনে আছেন।
নাভাসের সঙ্গে এখন শঙ্কায় আছেন আন্দ্রে হেরেরা ও মাউরো ইকার্দি। নতুন মৌসুম শুরুর আগে বড় ধাক্কাই খেল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। আসছে ১০ সেপ্টেম্বর লিগ টাইটেল ধরে রাখার মিশন নামার অপেক্ষায় পিএসজি।






