চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে চ্যাম্পিয়ন্স লিগেও না পাওয়ার শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

চোটের কারণে আবারও একের পর এক ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের। সম্ভাবনা নেই শনিবার লিগ ওয়ানে অ্যামিয়েন্সের বিপক্ষে খেলার। পিএসজি কোচ থমাস টুখেল উড়িয়ে দিচ্ছেন না চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে না পাওয়ার সম্ভাবনাও।

গত ১ ফেব্রুয়ারি মন্টেপিলিয়েরের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন নেইমার। পরে একে একে খেলা হয়নি নতেঁ, লিওঁর বিপক্ষে। সবশেষ বুধবার কোপা ডে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে দিজোঁর বিপক্ষে ৬-১ গোলে জয়ের ম্যাচেও ছিলেন না ২৮ বছর বয়সী তারকা।

সামনে পিএসজির ঠাসা সূচি। শনিবার অ্যামিয়েন্সের বিপক্ষে ম্যাচ খেলেই জার্মানির পথে উড়াল দিতে হবে ফরাসি জায়ান্টদের। মঙ্গলবার থেকে শুরু চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড। প্রথম লেগে বুন্দেসলিগা জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে থমাস টুখেলের শিষ্যরা।

গুরুত্বপূর্ণ ওই ম্যাচে শতভাগ সুস্থ নেইমারকে পাওয়া নিয়ে শঙ্কায় আছেন টুখেল। পুরোপুরি ফিট না হলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে না নামানোর পক্ষেই পিএসজি কোচ, ‘বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচের আগে নেইমার পুরোপুরি সুস্থ হবে কিনা তা জোর দিয়ে বলতে পারছি না।’

‘আমরা এ নিয়ে শুক্রবার আলোচনা করবো। যতটা দ্রুত সম্ভব। আমরা তার সুস্থতা নিয়ে ঝুঁকি নিতে পারি না।’

শনিবার অ্যামিয়েন্সের বিপক্ষে যে খেলা হচ্ছে না নেইমারের, সেটা আগেই নিশ্চিত করে দিয়েছেন পিএসজি কোচ, ‘আমরা অ্যামিয়েন্সের বিপক্ষে তাকে খেলাচ্ছি না, এটা পরিষ্কার। আমাদের শক্তিশালী একটা দল আছে। কিন্তু আমাদের যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে, আমরা কোনো ঝুঁকি নেব না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT