চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে খুবই ‘মিস’ করছেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নেইমার ও মেসি ফুটবল ম্যাচে একসঙ্গে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনাতে থাকলে হয়ত প্রিয় বন্ধু লিওনেল মেসির সঙ্গে বেশ ঘটা করেই বড়দিন পালন করতেন নেইমার। বিশ্বের সর্বোচ্চ দামী ফুটবলার হয়ে পিএসজিতে চলে গেছেন ব্রাজিল তারকা। সঙ্গে বন্ধু মেসির বুকে রেখে গেছেন শূন্যতা। তাইতো চোখের সামনে না থাকলেও মেসির মনের কোণে ঠিকই বিশেষ একটা স্থান করে রয়ে যান নেইমার। আর্জেন্টাইন অধিনায়ক সেটারই যেন প্রমাণ দিলেন আরেকবার। কাছে না পেয়ে এক টিভি অনুষ্ঠানের মাধ্যমেই বন্ধু নেইমারকে পাঠিয়েছেন ভালোবাসায় পূর্ণ এক ভিডিওবার্তা।

ব্রাজিলের টিভি এসবিটির অনুষ্ঠান উন সিক্রেট সান্তা ডে ক্রেকসের মাধ্যমে বন্ধু নেইমারকে বড়দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে পুরনো দিনের স্মৃতিরোমন্থন করেছেন মেসি। এমএসএন ত্রয়ীর আরেক সদস্য লুইস সুয়ারেজকে নিয়ে তাতে তিন তারকার হারানো দিনের মধুর সময়ের কথাই যেন ঝরে পড়ল মেসির কণ্ঠে।

‘তুমি নেই, তুমি চলে যাওয়ার পর আমরা কিন্তু কথা বলেছি একে অপরের সঙ্গে। কিন্তু সত্যিটা হচ্ছে আমরা এখনো তোমাকে অনেক মিস করি। লুইসের সঙ্গে আমরা এখনো সকালে ড্রেসিংরুমে মেট (সাউথ আমেরিকান গরম পানীয়) পান করি। আরও অনেক কিছু করি।’

‘সব সময়ের মতই তোমার মঙ্গল কামনা করি। আশা করি তুমি আগের চেয়ে আরও বড় খেলোয়াড় হয়ে ওঠো। মাঠে কিংবা মাঠের বাইরে, হয়ত আমাদের আবার দেখা হয়ে যাবে। নিজের যত্ন নিও।’ বন্ধুর মঙ্গলকামনায় যোগ করেছেন মেসি।

বড়দিন উপলক্ষ্যে বন্ধু নেইমারকে এক বোতল ওয়াইনও উপহার পাঠিয়েছেন মেসি। বার্তা ও উপহার পেয়ে আবেগে ভেসেছেন নেইমারও। কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বন্ধু ও ‘আদর্শ’ মেসির প্রতি।

‘ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। সবসময় তুমি আমার আদর্শ। ভাল বন্ধু। তোমাকেও শুভেচ্ছা ক্রাকে (সেরা বোঝাতে ব্রাজিলিয়ান ভাষায় ক্রাকে বলা হয়)।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসি-নেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কয়েক মিনিট অন্ধকারে ঢাকবে যেসব অঞ্চল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT