নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ জন আসামির সবাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামনুুর রশিদ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ রায় ঘোষণা করেন। রায়ের পর সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। রায়ে সন্তোষ প্রকাশ করে নুসরাতের পরিবার দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে। রায়ের পর নিরাপত্তা বাড়ানোর দাবি করেছে পরিবার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






