চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নীল সাগর’ দাপিয়ে গেল ‘লাল ঢেউ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ওলে গানার সোলশেয়ার যেন আকাশে। উপলক্ষ্য ম্যানচেস্টার সিটিকে হারিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হয়েছিল সিটি-ইউনাইটেড। সিটিজেনদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামকে ‘নীল সাগর’ ধরলে, সেখানে ২-১ গোলে জিতে রাজ করে গেছে ‘লাল ঢেউ’।

গত মৌসুমে একই মাঠে ৩-১ গোলে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার যেন মধুর প্রতিশোধও নিয়ে নিল রেড ডেভিলরা।

বিরতির আগেই দুই গোলে এগিয়ে যায় ম্যানইউ। ২৩ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মার্কাস র‌্যাশফোর্ড। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা অ্যান্থনি মার্শাল। প্রথমার্ধজুড়েই থাকে লাল ম্যানচেস্টারের দাপট। ইতিহাদে ম্যানসিটির এমন করুণ অবস্থা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় ম্যানসিটি। একাধিক গোলের সুযোগ নষ্টে সেটা হয়নি। বরং গোল মিসের বহর দেখে সার্জিও আগুয়েরোর অভাব স্পষ্ট দেখা যায়। ইনজুরির কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড।

শেষদিকে ম্যানসিটির হয়ে ৮৫ মিনিটে এক গোল শোধ করেন আরেক আর্জেন্টােইন নিকোলাস ওটামেন্ডি। শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা।

জয়ে টটেনহ্যামকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানইউ। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। টানা দুবারের চ্যাম্পিয়ন ম্যানসিটি সমানসংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দিনের শুরুতে নিজেদের ম্যাচে বোর্নমাউথকে ৩-০ গোলে হারায় ‘অল রেডরা’।

ট্যাগ: ইপিএলম্যানইউম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্চারি: পুরুষদের পর নারী দলগত রিকার্ভেও সোনা

পরবর্তী

আর্চারি: রিকার্ভের মিশ্র দলগত বিভাগে এলো সোনা

পরবর্তী
রোমান ও ইতি (আর্চারি)

আর্চারি: রিকার্ভের মিশ্র দলগত বিভাগে এলো সোনা

নোয়াখালীতে ২ তরুণীর ফেসবুক-ইমো ফাঁদে অনেক প্রবাসী, গ্রেপ্তার ৩

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT