গুলশানে সন্ত্রাসী হামলায় নিহত সাত জাপানি নাগরিকের মধ্যে ছয়জনই মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক ছিলেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তারা বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কর্মরত ছিলেন, তাঁদের জীবন প্রদীপ নিভে গেছে।’
সেতুমন্ত্রীর দাবি হত্যাকাণ্ড ওই প্রকল্পে কোনা বিরূপ প্রভাব ফেলবে না।
শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা তিন বাংলাদেশীসহ ২০ জন বিদেশী নাগরিককে হত্যা করে।
সন্ত্রাসীদের সঙ্গে দু’দফায় পুলিশের সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং ৯ পুলিশ গুলিবিদ্ধ হন।








