চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিষ্ঠুর বাস্তবতার’ পর নতুন যুগের স্বপ্ন দেখাচ্ছেন জাভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

দুঃস্বপ্ন আলিঙ্গন করে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বেই ছিটকে গেছে বার্সেলোনা। দুই দশক পর নকআউট পর্বের আগেই বিদায় নেয়ায় ইউরোপা লিগে অবনমন হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। বায়ার্নের মাঠে বিমর্ষ হারের পর ন্যু ক্যাম্পে নবযুগ আনার আশারবাণী শুনিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ।

‘আমি নিজেকে দায়ী মনে করছি। এখন আমাদের বাইরে (চ্যাম্পিয়ন্স লিগের) যেতে হবে এবং ইউরোপা লিগ জিততে হবে।’

বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগে থাকা হল না বার্সার। গ্রুপপর্বে ৬ ম্যাচে মাত্র দুবার জালের দেখা পেয়েছে দলটি। গোল আনতে না পারার মাশুল গুনল কাতালানরা।

Banglabid

‘বায়ার্ন দুর্দান্ত ছিল। আমাদের নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হতে হল। বার্সাকে আমাদেরকেই আগের সেই অবস্থানে নিয়ে যেতে হবে।’

ভয়াবহ পরিণতির পর নতুন যুগ সূচনার কথা এভাবেই বলেছেন জাভি। দিশেহারা সময়ে শিষ্যদের একাট্টা থাকার সঞ্জীবনী যোগাচ্ছেন।

একের পর এক বাজে পারফরম্যান্সে রোনাল্ড কোম্যানকে ছাঁটাই করে বার্সা। জাভি হার্নান্দেজ কোচের উত্তপ্ত চেয়ারে বসায়। দুই জয় ও এক ড্রয়ের পর সেই জাভিও মুখোমুখি হচ্ছেন কঠিন সময়ের।

Reneta

গত শনিবার লা লিগায় বার্সার ডাগআউটে সবে প্রথম হার দেখেছেন। পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগেও একই পরিণতি। বার্সেলোনার হারানো গৌরব ফেরানোর কথা বলার সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, ইউরোপা লিগ মোটেও বার্সার মঞ্চ নয়।

‘আমি হতাশ, কারণ এটিই (ইউরোপা লিগে অবনমন) আমাদের বাস্তবতা। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে ফিরিয়ে আনতে হবে। বার্সেলোনা কখনোই ইউরোপা লিগে মানানসই নয়। চ্যাম্পিয়ন্স লিগেই তারা মানানসই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপা লিগ-২০২১চ্যাম্পিয়ন্স লিগ-২০২১জাভিবায়ার্নবার্সাবার্সেলোনাবেনফিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহাকাশে সংবাদ মাধ্যমের কার্যালয়!

পরবর্তী

তিন প্রেক্ষাগৃহে প্রয়াত টুটুলের স্বপ্নের ‘কালবেলা’

পরবর্তী
‘কালবেলা’ চলচ্চিত্রের একটি দৃশ্য

তিন প্রেক্ষাগৃহে প্রয়াত টুটুলের স্বপ্নের ‘কালবেলা’

পেইনের জন্য অজি দলের দুয়ার খুলবে আবারও

সর্বশেষ

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT