চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশো ভাই ও আমি খুব চাপ নিয়ে কাজ করেছি: অমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ০৫, জুন ২০১৯
বিনোদন
A A

এই সময়ের নাট্য নির্মাতাদের মধ্যে জনপ্রিয়তা পাওয়াদের একজন কাজল আরেফিন অমি। বেশকিছু দর্শকপ্রিয় নাটক নির্মাণ করে এরইমধ্যে সাড়া ফেলেছেন এই তরুণ নির্মাতা। ঈদে নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ নাটক নিয়ে আসছেন। ঈদের কাজগুলোর বিস্তারিত নিয়েই চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেছেন তিনি:

ঈদের কাজ:  গত কোরবানির ঈদে আমার নির্মাণের ক্যারিয়ারে ৫টি কাজ করেছিলাম। এবার করছি ৮টি। এখনো পর্যন্ত ঈদে আমার ক্যারিয়ারে সর্বোচ্চ নির্দেশিত নাটক। ‘টেইলর’ নামে একটি কাজ ভালোবাসা দিবসে প্রচারের কথা ছিল। সেসময় চাপ বেশি থাকায় অন-এয়ার দিতে পারিনি। ওটা এবার যোগ হলো।

এছাড়া ৭ টি নতুন করলাম ঈদের জন্য। কাজগুলো হলো- ব্যাডম্যান, এক্স ওয়াইফ, মুঠোফোন, দ্য এন্ড, জেনারেশনস স্টোরি, টম এন্ড জেরি ২, ব্যাচেলর ট্রিপ। এগুলো টেলিভিশন- অনলাইন দুই মাধ্যমেই প্রচার হবে। এই ৮টি কাজের মধ্যে ৬ টি নাটকে থাকছেন আফরান নিশো। এর আগে ঈদে নিশো ভাইয়ের সঙ্গে দু-একটা কাজ হয়েছে। সেগুলো আলোচনায় চলে আসে।

আফরান নিশোর সাথে বোঝাপড়া ভালো: তার সঙ্গে বোঝাপড়াটা ভালো হয়েছে বলেই কাজ করা বেশি। এবার যেহেতু তার সঙ্গে কাজ বেশি তাই দুজনেই চাপ নিয়ে কাজ করতে হয়েছে। কোনো কাজ যেন এভারেজ না হয়, সেটা মাথায় নিয়ে কাজ করেছি। প্রতিটি কাজ শেষ করতে রাত ৩/৪টা বাজতো।

গল্প যখন ভাবি তখন এমনি এমনি নিশো ভাই মাথায় চলে আসেন। আর গল্প তৈরির সময় মাথার মধ্যে যে আগে আসে, তার সঙ্গে কাজটা করি। নিশো ভাইয়ের সঙ্গে এখন পর্যন্ত এ বছর ৯ টি কাজ করেছি। এখান থেকে এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, টিম এন্ড জেরি তিনটি কাজ প্রকাশ হয়েছে। তিনটি থেকে খুব বেশি রেসপন্স এসেছে।

এই কারণে আমাদের দুজনের চাপ বেড়ে গেছে। আমরা যে কাজটি করবো সেটা যেন আলাদা হয় এটা মাথায় রেখেছি। চাপ রেখেও ভালো করার চেষ্টা করেছি। কটা বাজলো দেখিনি। শুধু কাজ করেছি।

নাটকের গল্প যেমন: ৮ টি গল্পে একেকটা একেক রকম করার চেষ্টা করেছি। কোনোটা ফান, কোনোটা সিরিয়াস, কোনোটা ইমোশনাল কনটেন্ট, কোনোটা থ্রিলার করেছি। দর্শক যেন প্রতিটি কাজ থেকে আলাদা বিনোদন পায় সেটা মাথায় রেখেছি।

Reneta

বাজেট স্বল্পতা বেশীরভাগ সময় থাকে। আমি যদি ১০ টাকা বাজেট পাই আগে চিন্তা করি এরমধ্যেই কী কী দেয়া যাবে। লো বাজেটেও আলাদা কাজ করা যায়। যেটা আমি করছি। মার্কেটের সবচেয়ে বেশি বাজেট পাওয়া নির্মাতা আমি না। অনলাইন প্লাটফর্ম আসার পর দর্শকদের কাছে সবকিছু দৃশ্যমান। হিট নাকি ফ্লপ কাজ এটা দর্শকরাই বিচার করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোঈদ ২০১৯এক্স গার্লফ্রেন্ডএক্স বয়ফ্রেন্ডচ্যানেলটেলিভিশনমুঠোফোনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT