অন্যান্য

নিলয় হত্যা: আটক দুই ব্যক্তি আদালতে

নিলয় হত্যা: আটক দুই ব্যক্তি আদালতে

ব্লগার নীলাদ্রি চট্রপাধ্যায় নিলয় হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন দুই জঙ্গির রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আনসারউল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি।

ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টা মামলায় নিজেকে জড়িয়ে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দেওয়ার পর জামিনে বেড়িয়ে আসা সাদ আল নাহিয়ানকে নজরদারীতে রেখেছিলে গোয়েন্দারা।

ব্লগার নিলয় হত্যাকাণ্ডের আলামত দেখে তাকেই সন্দেহের তালিকায় নেয় ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাম আসা সোহেল রানাকেও আটক করা হয়।

২ জনকে রিমান্ডে জিজ্ঞাসায় নিলয় হত্যা রহস্য পরিষ্কার হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম সরকার।

নিলয় হত্যা ঘটনায় জড়িত আরও তিন জঙ্গিকে খোঁজা হচ্ছে জানিয়েছেন গোয়েন্দারা।

৮ আগষ্ট শুক্রবার দুপুরে রাজধানীর পূর্ব গোড়ানের ভাড়া বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন নিলয়। গত দুই বছর ধরে স্ত্রী আশা মনিকে নিয়ে ওই বাসায় বসবাস করে আসছিলেন তিনি।

বিষয়:নিলয় হত্যা ব্লগার ব্লগার নিলয় হত্যা ব্লগার হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…