চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিলামে তোলা হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ডিয়েগো ম্যারাডোনার অবিস্মরণীয় মুহূর্তগুলোর নাম এলে শুরুর দিকেই থাকে ‘হ্যান্ড অব গড’খ্যাত গোলের কথা। কিংবদন্তি হয়ে ওঠা সেই মুহূর্তে প্রয়াত আর্জেন্টাইন মহাতারকার পরা জার্সিটি নিলামে তোলা হল। যা কিনতে দিতে হবে চড়া দামই।

সোথেবি নামের একটি নিলাম পরিচালনাকারী সংস্থা ম্যারাডোনার পরা ১৯৮৬ বিশ্বকাপের জার্সিটি নিলামে তুলেছে। সর্বকালের সেরাদের ছোট্ট তালিকার একজন ডিয়েগো ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যা পরে বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলটি করেছিলেন।

আগামী ২০ এপ্রিল থেকে অনলাইনে বিড করার সুযোগ পাবেন ম্যারাডোনার জার্সি সংগ্রহে রাখতে চাওয়ার কেউ। যেজন্য নিলামে বেজ প্রাইস ধরা হয়েছে ৪ মিলিয়ন পাউন্ড বা ৫.২ মিলিয়ন ডলার।

Banglabid

সোথেবির স্ট্রিটওয়্যার ব্রহ্ম ওয়াচটার বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পোর্টস স্মারকগুলোর ছোট তালিকায় রয়েছে ম্যারাডোনার হ্যান্ড অব গড খ্যাত জার্সিটি। নিলামে এর থেকে দারুণ কিছু আর কখনো হয়ত পরিচালনা করতে পারব না। মুহূর্তটি ক্রীড়া ইতিহাসে আইকনিক।’

১৯৮৬ সালে ২২ জুন, কোয়ার্টার ফাইনালে ইংলিশদের বিপক্ষে হেডে গোল করে দলকে ব্যবধান এনে দেন ম্যারাডোনা। পরে দেখা যায় গোল করার সময় আর্জেন্টাইন কিংবদন্তি হাত দিয়ে বল স্পর্শ করেছিলেন। খালি চোখে তা রেফারির চোখ এড়িয়ে যায়।

ম্যারাডোনা পরে অবশ্য নিজেই জানিয়েছিলেন সেই রহস্যময় গোলের কথা। ‘ম্যারাডোনার মাথা দিয়ে সামান্য এবং ঈশ্বরের হাত দিয়ে’ গোল হয়েছে, এটা বলে তিনি হৈচৈ ফেলে দেন। শেষে গোলটির নামই হয়ে যায় ‘হ্যান্ড অব গড’ গোল।

Reneta

সেই গোল নিয়ে বিতর্ক থাকলেও ম্যাচের বাকি সময়ে ইংলিশদের বিপক্ষে চোখধাঁধাঁনো সব ড্রিবলে গোলরক্ষক পিটার শেল্টনকে বোকা বানিয়ে আলবিসেলেস্তেদের জয়সূচক গোলটিও আনেন আর্জেন্টাইন মহারথী। ২০০২ সালে ফিফার ‘শতাব্দীর সেরা গোল’ নির্বাচিত হয় ম্যারাডোনার সেই ম্যাচে করা দ্বিতীয় গোলটি।

ম্যাচে ২-১ ব্যবধানে জিতে ইংলিশ দলের স্টিভ হজের সাথে বিখ্যাত জার্সিটি অদলবদল করেছিলেন ম্যারাডোনা। যা গত ২০ বছর ম্যানচেস্টারে অবস্থিত ইংল্যান্ডের জাতীয় জাদুঘরে সংগৃহীত রয়েছে। সেবার ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপের স্বাদ পেয়েছিল।

হাল্কা নীল রঙের স্ট্রাইপকরা নীল জার্সিটি দীর্ঘদিন নিজের কাছে আগলে রাখা হজ জানান, ‘এমন একটি জার্সির গর্বিত মালিক ছিলাম যা ফুটবলবিশ্ব, আর্জেন্টিনার জনগণ ও ইংল্যান্ডের মানুষের কাছে গভীর সাংস্কৃতিক অর্থ বহন করে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT