চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে হলিউড তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ১৩, মে ২০২১
বিনোদন
A A
হলিউড তারকারা ফিলিস্তিনিদের সমর্থনে একত্রিত, পটভূমিতে যুদ্ধের ধোঁয়া ও অগ্নিকাণ্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব জেরুজালেমে মুসলিম ও ইহুদিদের পবিত্র স্থান আল আকসা নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলছে উত্তেজনা। ইসরায়েলের দখলদার বাহিনীর নির্মমতার শিকার ফিলিস্তিনের জনগণ। সোমবার ভোরে পবিত্র আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালানোর পর সন্ধ্যায় গাজার বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি। এই ঘটনায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে নহলিউড তারকারা।

ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন মডেল বেলা হাদিদ ও গিগি হাদিদ ইসরায়েলের এমন ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। নিরপরাধ, নিরস্ত্র মানুষগুলোকে হত্যার প্রতিবাদে পুরো বিশ্বকে এক হতে বলেছেন তারা। এছাড়াও ডুয়া লিপা, রিজ আহমেদ, ভায়োলা ডেভিস, মার্ক রাফালো সহ অনেকেই ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়।

গিগি হাদিদ নিজেকে গর্বিত ফিলিস্তিনি হিসেবে উল্লেখ করে এক ইনস্টাগ্রাম স্টোরিতে বলেন, ‘ফিলিস্তিনকে কখনোই মুছে ফেলা যাবে না।’

বেলা হাদিদ লিখেছেন, ‘আমার পূর্বপুরুষদের কষ্ট হচ্ছে। সেখানে থাকা আমার ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য কাঁদছি, নিরাপত্তাহীনতা ও ভীষণ ভয়ের মাঝে তাদের সময় কাটছে । এর অবসান হওয়া উচিত। ২০২১ সালে এর কোনো স্থান থাকতে পারে না!’

তিনি মনে করেন, ফিলিস্তিন নিয়ে এখনই আওয়াজ না তুললে ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্নের সম্মুখীন হতে হবে সবার।

পশ্চিমতীরের প্রাচীন শহর পূর্ব জেরুজালেমের শেখ জারাহ থেকে সম্প্রতি আট ফিলিস্তিনি পরিবারকে উৎখাত করে সেখানে ইহুদি বসতি গড়ার চেষ্টা করে ইসরায়েলিবাহিনী। এই অবৈধ দখলদারিত্ব রুখতে গিয়ে চলতি সপ্তাহে শেখ জারাহতে প্রতিরোধ গড়ে তোলেন ফিলিস্তিনিরা অধিবাসীরা। ওই বসতি থেকে পরে পুরো ফিলিস্তিন জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। শেখ জারাহর শহরের কথা উল্লেখ করে অস্কারজয়ী অভিনেত্রী ভায়োলা ডেভিস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন।, ‘আসুন শেখ জারাহতে যা ঘটছে তা নিয়ে কথা বলি।’

ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা তার ইনস্টাগ্রামে ‘শেখ জারাহতে কী হচ্ছে’ শিরোনামে এক স্টোরিতে লিখে ঘটনার বিষয়ে বর্ণনা করেন।

অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক লিনা হিডি লিখেছেন, ‘শেখ জারাহ বাঁচান।’

পিঙ্ক ফ্লয়েড এর কিংবদন্তী সংগীত তারকা রজার ওয়াটার্স লিখেছেন, ‘ইসরায়েল একটি বিদ্বেষ সৃষ্টিকারী দেশ।’

টুইটারে মার্ক রাফালো লিখেছেন, ‘১৫০০ ফিলিস্তিনির ওপর হামলা হয়েছে জেরুজালেমে। ২০০ মানুষ আহত হয়েছেন। ৯ জন শিশু মারা গেছে। দক্ষিণ আফ্রিকাকে দেয়া সহায়তায় তারা মুক্তি পেয়েছে। এখন সময় ফিলিস্তিনিদের মুক্ত করার জন্য অর্থ সংগ্রহ করার।’

রিজ আহমেদ লিখেছেন, ‘ফিলিস্তিনিদের স্বাধীন হওয়ার সময় এসেছে।’

ট্যাগ: ইসরায়েলগিগি হাদিদডুয়া লিপাতারকাপিঙ্ক ফ্লয়েডফিলিস্তিনবেলা হাদিদভায়োলা ডেভিসমার্ক রাফালোরজার ওয়াটার্সরিজ আহমেদলিড বিনোদনহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন দিয়ে মিলিয়ন ডলার পুরস্কার জেতার সুযোগ!

পরবর্তী

লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পরবর্তী
ঢাকার প্রধান সড়ক ও চত্বরের দৃশ্য, শহরের ব্যস্ততা ও যানজট. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউন আরও এক সপ্তাহ বাড়তে পারে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

একজন নার্স কোভিড-১৯ টিকা দিচ্ছেন, স্বাস্থ্যসেবা কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন নেওয়া ৯৭ শতাংশের শরীরে অ্যান্টিবডি: আইসিডিডিআরবি

সর্বশেষ

শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT