চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভোট থেকে পালালে দেশ থেকেও পালাতে হবে বিএনপিকে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ২৮, মে ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: আগামী নির্বাচনে ভোট থেকে পালাতে চেষ্টা করছে বিএনপি। দলটি যদি নির্বাচন থেকেে পালানোর চেষ্টা করে তাহলে তাদের দেশ থেকেও পালাতে হবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) প্রধান করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘প্রধানমন্ত্রী একাদশ নির্বাচনে জয়ের নিশ্চয়তার বিধান করতেই ভারত সফর করছেন’ বিএনপি নেতাদের এমন মন্তব্যের কড়া সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন: আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে। নির্বাচনে ভারত এসে ভোট দিবে না। ভোট দেবে দেশের জনগণ।

Banglabid

বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড: হাছান মাহমুদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর হলে বিএনপির বুক কাঁপে কেন?

হাছান মাহমুদ বলেন, আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক গভীর হলে বিএনপির বুক কাঁপে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে আপনাদের (বিএনপি) বুক কাঁপে কেন? প্রধানমন্ত্রী ভারতে সফরে যাওয়ার পর বিএনপি সকাল-বিকাল ঘনঘন সংবাদ সম্মেলেন করে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি চেঁচামেচি করেছে।

বিএনপির পাকিস্তান প্রীতিকে বুক কাঁপার কারণ হিসেবেও উল্লেখ করেন হাছান মাহমুদ।

Reneta

আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, আপনারা এখনও পাকিস্তানী প্রীতি থেকে বের হয়ে আসতে পারেন নি। পাকিস্তানী ভাব ধারার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারেন নি। তাই বাংলাদেশ – ভারতের সম্পর্ক গভীর হলে পাকিস্তানেরও বুক কাঁপে। বিএনপিরও বুক কাঁপে। এ ক্ষেত্রে পাকিস্তান ও বিএনপির মিল রয়েছে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংবাদিক রফিকুল ইসলাম রনি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী অরুণা বিশ্বাস প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআগামী জাতীয় নির্বাচনডি-লিটবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT